৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক সভা আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ঠেকাতে মাঠে নামছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল খন্দকার জনপ্রিয়তায় এগিয়ে সাবিনা ইয়াছমিন — জনসেবার মাধ্যমে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে চান সাতক্ষীরার কালিগঞ্জে বেড়েছে উল্লেখযোগ্য ভাবে লোডশেডিং চাঁদপুরে সুরধ্বনি একাডেমীর আহ্বায়ক হাফেজ আহমেদ:সচিব অমরেশ দত্ত জয় কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময়
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার বন্ধ হওয়া প্রসবকালীন মৃত্যু ঝুঁকি
  • মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার বন্ধ হওয়া প্রসবকালীন মৃত্যু ঝুঁকি

    ধনাগোদা বার্তা.

    মোঃ নাজমুল হক, মতলব চাঁদপুর প্রতিনিধি :

    চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ফেরানোর দাবিতে জেলা সিভিল সার্জন বরাবর দরখাস্ত করেছেন ছাত্রদল নেতা মো. আরিফুল ইসলাম বাবু।
    আবেদনে তিনি উল্লেখ করেন, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি একটি গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। পর্যাপ্ত অবকাঠামো, আধুনিক যন্ত্রপাতি ও সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও এ হাসপাতালে গত এক বছরেরও বেশি সময় ধরে সিজারিয়ান (সিজার) অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে।

    বর্তমানে শুধু নরমাল ডেলিভারি করানো হলেও জটিল প্রসবের ক্ষেত্রে রোগীদের বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিক বা অন্যত্র যেতে হচ্ছে। ফলে নিম্ন আয়ের বহু পরিবার চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে প্রসবকালীন জটিলতায় পড়ছে, অনেক মা ও নবজাতক মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন।

    গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কারাবন্দি হয়ে ফিরে আসা এই সাহসী ছাত্রনেতার এমন পদক্ষেপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় মুসল্লি, সাধারণ মানুষ ও বিভিন্ন ধর্মপ্রাণ নাগরিকরা ফেসবুকে পোস্ট শেয়ার করে তার প্রশংসা করছেন।

    ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বাবু জানান, গাইনি বিশেষজ্ঞ ডা. তাসলিমা আফরোজ বর্তমানে সোহরাওয়ার্দী হাসপাতালে কর্মরত থাকলেও মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই সরকারি বেতন-ভাতা নিচ্ছেন। তার অনুপস্থিতির কারণে গাইনি বিভাগ পুরোপুরি অচল হয়ে গেছে। আমি দাবি জানাচ্ছি তাকে দ্রুত মতলব উত্তরে ফিরিয়ে এনে গাইনি বিভাগ সচল করা হোক অথবা তার স্থলে একজন নতুন গাইনি বিশেষজ্ঞ নিয়োগ দেয়া হোক।

    আরও পড়ুন

    সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন
    আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ঠেকাতে মাঠে নামছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী
    সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল
    কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন
    চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল খন্দকার
    জনপ্রিয়তায় এগিয়ে সাবিনা ইয়াছমিন — জনসেবার মাধ্যমে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে চান
    সাতক্ষীরার কালিগঞ্জে বেড়েছে উল্লেখযোগ্য ভাবে লোডশেডিং
    কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময়