শিরোনাম
উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তরে শারদীয় দূর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা
  • মতলব উত্তরে শারদীয় দূর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

    ধনাগোদা বার্তা.

    / গোলাম নবী খোকনঃ
    চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৩৪ টি পূজামণ্ডপে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পাঁচ দিন ব্যাপী সনাতনধর্মী হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ১০ সেপ্টেম্বর সকাল ১১ টায় মতলব উত্তর উপজেলা সভাকক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। ঐ সভায় মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি সভাপতিত্ত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শারদীয় দূ্র্গাউৎসব কারো একার নয়, এটি সকলের, সে জন্য পূজামণ্ডপের কার্যক্রম
    সুন্দর ও সুষ্ঠ এবং সফল ভাবে সম্পন্ন করার জন্য আহবান জানান তিনি। ইউএনও বলেন, পূজা শুরুর দুই দিন পূর্বে থেকে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করবে। এতে থাকবে থানা পুলিশ, সাদা পোষাকে পুলিশ, আনসার, গ্রাম পুলিশ, সেচ্ছাসেবক দল, পূজামন্ডপ কমিটি, পূজা উদযাপন পরিষদ ও পূজা মনিটরিং কমিটি। থাকবে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। প্রয়োজন সেনাবাহিনী, র্্যাব থাকবে। এছাড়া বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রহমতুল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রাধেশ্যাম চান্দুবাবু, সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহানউদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম নবী খোকন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের মতলব উত্তর উপজেলা প্রতিনিধি মোঃ সুমন আহমেদ, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য মুরাদুজ্জামান প্রমূখ। এছাড়া মতলব উত্তর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)