শিরোনাম
দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব দক্ষিণে বেড়েছে মাদকের কারবার ; উদগ্রীব সচেতন মহল
  • মতলব দক্ষিণে বেড়েছে মাদকের কারবার ; উদগ্রীব সচেতন মহল

    ধনাগোদা বার্তা.

    মতলব দক্ষিণের সর্বত্র বেড়েছে মাদকের কারবার। প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া চলছে। মাঝে মধ্যে পুলিশের অভিযানে কিছুু ছিঁচকে মাদক ব্যবসায়ীকে আটক হলেও মূল হোতারা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। মাদক কারবারিরা হয়ে উঠেছে আরো বেপরোয়া।

     

    অনুসন্ধানে জানা যায়, মতলব দক্ষিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন- নায়েরগাঁও, চারটভাংগা, নারায়নপুর, আচলছিলা, উপাদী, ডিংগাভাংগা, করবন্দসহ বিভিন্ন স্থানে এবং পৌরসভার চরমুকুন্দী, ভাংগারপাড়, দশপাড়া, দগরপুর, টিএন্ডটি, ঘোষপাড়া, ঢাকিরগাঁও, বরদিয়া, মুন্সিরহাট, দিঘলদী, নিউ হোস্টেল মাঠ, কলেজ গেটের আশেপাশের এলাকাসহ বিভিন্ন স্থানে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক। এতে করে ধ্বংশ হচ্ছে যুবসমাজ, পিছিয়ে যাচ্ছে জাতি।

     

     

    আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী অভিযান চালালে মাদক কারবারিরা কিছুদিনের জন্য নিজেদের লুকিয়ে রাখে। তারপর আবার সেই পুরনো পথে ফিরে যায়। মাদকের অবৈধ ব্যবসা মানেই কাঁচা টাকা।

     

    সমাজের সুধী কয়েকজন জানান, আমরা চাই মাদকের অশুভ চক্র ও ব্যবসা বন্ধ হোক। মাদক কারবারিরা যেন কোনো অবস্থায়ই সমাজপতি হয়ে উঠতে না পারে। তরুণসমাজের একটি বড় অংশ মাদকের অন্ধকার জগতে ঢুকে গেছে। তারা শুধু নিজেদের জীবনই ধ্বংস করছে না, নানা অপরাধে জড়িয়ে সামাজিক শৃঙ্খলা নষ্ট করছে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে অনেক আগেই। সমাজে তার প্রতিফলন দেখতে চাই আমরা। কোনোভাবেই যেন মাদকের চালান মতলবে ঢুকতে না পারে, সে জন্য ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে, তরুণ ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সব ধরনের মাদকের বিরুদ্ধে অবশ্যই কঠোর অবস্থান নিতে হবে। নতুন করে শক্ত হাতে অভিযান চালিয়ে মাদকের কারবার বন্ধ করা হবে, এটাই আমাদের প্রত্যাশা।

     

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)