শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • আইন-আদালত >> চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> মতলব
  • মতলব দক্ষিণে শ্রমিক হত্যা: ৭ ঘণ্টার মধ্যে সাতক্ষীরা থেকে মূল আসামি গ্রেপ্তার
  • মতলব দক্ষিণে শ্রমিক হত্যা: ৭ ঘণ্টার মধ্যে সাতক্ষীরা থেকে মূল আসামি গ্রেপ্তার

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    সমীর ভট্টাচার্য, চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণে গরুর খামারের শ্রমিক মঞ্জিল শেখ হত্যা মামলার প্রধান আসামিকে ঘটনার মাত্র ৭ ঘণ্টার মধ্যে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    পুলিশ জানায়, শনিবার (২৯ মার্চ) রাতে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর গ্রামের এমএসপি অ্যাগ্রো ফার্মে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মঞ্জিল শেখ (৫৫) একই খামারের শ্রমিক ছিলেন। ঘটনার পরপরই মতলব দক্ষিণ থানার এসআই জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ অভিযান শুরু করেন এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পালিয়ে যাওয়া আসামির অবস্থান শনাক্ত করেন।
    পরে অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলার ভারত সীমান্ত এলাকা থেকে প্রধান আসামি সাগর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
    স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মঞ্জিল শেখের বাড়ি উপজেলার নারায়ণপুর পৌরসভার বাড়ইগাঁও গ্রামে। তিনি মৃত আব্দুল আজিজ শেখের ছেলে। অপরদিকে গ্রেপ্তারকৃত সাগর হোসেন সাতক্ষীরা জেলার পায়রাভাঙ্গা গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তারা প্রায় তিন বছর ধরে একই খামারে কাজ করতেন। গরুর দেখাশোনা ও খাবার দেওয়া নিয়ে তাদের মধ্যে পূর্ব থেকে বিরোধ ছিল।
    খামারের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার রাতে দুজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সাগর হোসেন লোহার রড দিয়ে মঞ্জিল শেখের মাথায় একাধিকবার আঘাত করেন।
    খামার মালিকের ছোট ভাই মো. ইয়াকুব প্রধান জানান, প্রতিদিনের মতো সকালে খামারে গিয়ে শ্রমিকদের কোনো সাড়া না পেয়ে খোঁজ করতে গিয়ে মঞ্জিল শেখকে চৌকির ওপর পড়ে থাকতে দেখেন। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেওয়া হয়।
    এ ঘটনায় নিহতের মেয়ে মুক্তা আক্তার বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করে বলেন, এ হত্যাকাণ্ডে আসামি সাগর হোসেনের সঙ্গে ইয়াকুব প্রধানেরও সম্পৃক্ততা থাকতে পারে।
    মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

    আরও পড়ুন

    প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস
    শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
    সিডিএ স্কুলে ইংরেজি মাধ্যম বন্ধের সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবক
    মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমিল্লার তরুণ শাহাদাত
    কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজে ১৫৫৮ পর্যটকের যাত্রা
    বিএনপি নেতা হত্যাচেষ্টার মামলায় কারাগারে যুবদল নেতা এনামুল হক
    শিবির সভাপতি |: ভারতের মতো করে আমাদের শিক্ষা কাঠামো সাজানো হয়েছে
    সীতাকুণ্ডে শিক্ষার্থী প্রাণহানির পর ফুটওভারব্রিজের উদ্যোগ জেলা প্রশাসনের