৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক সভা আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ঠেকাতে মাঠে নামছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল খন্দকার জনপ্রিয়তায় এগিয়ে সাবিনা ইয়াছমিন — জনসেবার মাধ্যমে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে চান সাতক্ষীরার কালিগঞ্জে বেড়েছে উল্লেখযোগ্য ভাবে লোডশেডিং চাঁদপুরে সুরধ্বনি একাডেমীর আহ্বায়ক হাফেজ আহমেদ:সচিব অমরেশ দত্ত জয় কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময়
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু – Dhonagoda Barta
  • মতলবে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু – Dhonagoda Barta

    ধনাগোদা বার্তা.

     

    মতলব প্রতিনিধি: মামার সাথে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মীম নামের ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ আগষ্ট) সকালে মতলব দক্ষিণ উপজেলার ডুলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

     

    হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার নাগদা গ্রামের মিজি বাড়ির বিল্লাল মিজি কর্মের কারণে স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করে আসছেন। তাদেরই মেঝ মেয়ে মীম মায়ের কাছে বায়না ধরে নানার বাড়িতে বেড়াতে আসার। পরে গত মঙ্গলবার (৯ আগষ্ট) মীম তার মামা কাউছারের সাথে নানার বাড়ি ডুলিয়াপাড়া গ্রামে বেড়াতে আসে।

     

    মীমের খালা জানান, ঘটনার সকালে সে তার বয়সের ছোট মামাতো বোনের সাথে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যায়। এক পর্যায়ে মীম বিলের পাশে রাস্তা করার জন্য করা গর্তের পানিতে পড়ে যায়। সেই সময় মীমের মামাতো বোন সাঁতরে বিলে উঠতে পারলেও সাঁতার না জানার কারণে মীম ডুবে যায়। আর এই ঘটনার কিছুক্ষণ পর মীমের মামা গাছ থেকে তাল পারতে ওই স্থানে আসলে মীমের মামাতো বোন জানায় মীম পানিতে ডুবে রয়েছে। তখনই বাড়ির সকলে ওই গর্তে নেমে মীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।

     

    হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মৃত অবস্থায় মীমকে হাসপাতালে আনা হয়েছে।

    আরও পড়ুন

    সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন
    আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ঠেকাতে মাঠে নামছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী
    সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল
    কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন
    চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল খন্দকার
    জনপ্রিয়তায় এগিয়ে সাবিনা ইয়াছমিন — জনসেবার মাধ্যমে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে চান
    সাতক্ষীরার কালিগঞ্জে বেড়েছে উল্লেখযোগ্য ভাবে লোডশেডিং
    কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময়