
মতলব প্রতিনিধি : ঐতিহ্যবাহী মতলব নিউ হোস্টেল মাঠে মরহুম কাদের মোল্লার স্মরণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জুন) বিকালে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে মতলব পৌর একাদশ বনাম গৌরীপুরের ভোরের সাথী একাদশ।
মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটনের মরহুম পিতা কাদের মোল্লার স্মরণে অনুষ্ঠিত প্রীতি ফুটবল খেলায় ( অনূর্ধ্ব ৩৫) মতলব পৌর একাদশ ৩-২ গোলে দাউদকান্দি উপজেলার গৌরীপুরের ভোরের সাথী একাদশকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রীতি ফুটবল ম্যাচের প্রধান অতিথি পৌরসভার মেয়র। খেলার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার সরকার লিখন। অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচের প্রধান সমন্বয় হিসেবে ছিলেন মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) সালেহ আহমেদ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ শরীফ এবং ধারাভাষ্যকার হিসেবে ছিলেন দাউদকান্দির কবির হোসেন ও মতলবের ফয়সাল আহমেদ। দীর্ঘ বিরতির পর মতলব নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ দেখতে হাজারো দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
ক্যাপশন: প্রীতি ফুটবল ম্যাচে জয়ী মতলব পৌর একাদশ।
