উক্ত খেলার উদ্বোধনী বক্তব্য রাখেন পৌর যুবলীগ নেতা টুটুল পাটোয়ারী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি উত্তম মজুমদার।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মনজিল প্রধান, যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী বেলাল, ৬ নং ওয়ার্ড যুবলীগ নেতা মেহেদী হাসান সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী মামুন জমাদার, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রাব্বানী, বিশিষ্ট শিক্ষা উদ্যোক্তা ও ক্রীড়া ব্যক্তিত্ব আশরাফুল জাহান শাওলিন, যুবলীগ নেতা মাহমুদ হাসান রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী সোহরাব মোল্লা, মনির হোসেন, নবীর হোসেন, সাইজা ফকির, ছাত্রলীগ নেতা রাফসান আহাম্মদ মুক্তার, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন বলেন- দেহ এবং মন সুস্থ রাখতে খেলাধূলার কোন বিকল্প নেই। মাদক ছেড়ে খেলাধুলায় যুবকদেরকে মনোনিবেশ করতে হবে। তবেই তারা দেশ ও জাতির কল্যানে নিজেকে বিলিয়ে দিতে পারবে। আজকের এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। প্রতিবছর ধারাবাহিকতা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা করছি।
বিল্লাল হোসেন প্রধান ও আবির হোসেনের ম্যাচ পরিচালনায় টসে জিতে সবুজ দল ১২ ওভারে ৫৯ রান সংগ্রহ করে। জবাবে লাল দল ৩২ রানে অলআউট হলে ২৮ রানে জয় পায় সবুজ দল।
উক্ত খেলায় ধারাভাষ্য বর্ণনা করে ফয়সাল আহমেদ।
খেলা শেষে অতিথিরা উভয় দলের খেলোয়ারদের পুরস্কার তুলে দেন এবং মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সহ সামাজিক যেকোনো সমস্যা প্রতিরোধের জন্য যুবসমাজকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।