শিরোনাম
করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সৌদিগামী ১৫৩ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের প্রচারণায় অস্বস্তিতে রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে কর্মী নিয়োগ ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা নিখোঁজ হওয়ার দুই দিন পর মিলল তাহসিফ সৌরির সন্ধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক
  • যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী

    যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মার্কিন সামরিক বাহিনীর কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে তার পদ থেকে বরখাস্ত করেছেন। সামরিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী সিলভিয়াকে সরানোর নেপথ্যে কোনো আনুষ্ঠানিক কারণ এখনো প্রকাশ করা হয়নি। ইরানকে ঘিরে ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক অভিযানের পরিকল্পনার মধ্যেই এমন সিদ্ধান্তের ঘটনা ঘটল।

    এর আগেও হেগসেথ সিলভিয়ার পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকেও একইভাবে অবসরে যেতে বাধ্য করেছিলেন। এই ধারাবাহিতকতায় দায়িত্ব থেকে সরানোর বিষয়টি পেন্টাগনের উচ্চপর্যায়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

    লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়ার বিদায় নিয়ে মার্কিন জয়েন্ট স্টাফের এক মুখপাত্র আলজাজিরাকে জানিয়েছেন, জয়েন্ট স্টাফের চেয়ারম্যান ও পুরো বাহিনীর পক্ষ থেকে সিলভিয়া ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। তার ৩২ বছরের সম্মানজনক সেবার কথা উল্লেখ করে মুখপাত্র আরও বলেন, তার নতুন জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য তারা শুভকামনা প্রকাশ করছেন।

    আরও পড়ুন

    মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সৌদিগামী ১৫৩ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
    মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের প্রচারণায় অস্বস্তিতে রিপাবলিকানরা
    স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪
    পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে
    ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
    সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস
    দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা
    হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের