
রাশিয়ার সামরিক অভিযান মোকাবিলায় আগামী বছরের ব্যয় মেটাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ নেতাদের কাছে অতিরিক্ত ৭ হাজার কোটি (৭০ বিলিয়ন) ইউরো আর্থিক সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন ডলারে এই অর্থের পরিমাণ প্রায় ৭ হাজার ৯০০ কোটি। ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ সম্মেলনে ভার্চুয়াল বা সরাসরি ভাষণে তিনি এই আবেদন জানান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার (১৬ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের কাছে আগামী বছর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সহায়তার জন্য ইউক্রেনকে অতিরিক্ত ৭ হাজার কোটি ইউরো (৭ হাজার ৯০০ কোটি ডলা। আমি আপনাদের এই সহায়তার অর্থের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি।
সম্মেলনে জেলেনস্কি উল্লেখ করেন, সামনের বছরে যুদ্ধ পরিচালনায় মোট ১৫৫ বিলিয়ন ইউরো খরচ হবে। তিনি বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা খাত শক্তিশালী রাখা, প্রয়োজনীয় অস্ত্র সংগ্রহ এবং সার্বিক প্রতিরোধব্যবস্থা বজায় রাখতে ইউরোপীয় সহযোগীদের কাছ থেকে অন্তত ৭০ বিলিয়ন ইউরো প্রয়োজন। প্রস্তাবিত এই অঙ্কের অর্থায়নে কোনো অস্পষ্টতা নেই এবং এটি অত্যন্ত বাস্তবসম্মত বলে দাবি করেন তিনি। এটি রাশিয়াকে প্রতিহত করতে আমাদের সাহায্য করবে। কূটনীতিকেরা জানিয়েছেন, ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা ডিসেম্বর মাসে এ বিষয়ে আলোচনা করতে পারেন। তবে এ বিষয়ে তেমন অগ্রগতি দেখা যাচ্ছে না।
ইউক্রেনকে অর্থনৈতিক ও সামরিক দিক থেকে সবচেয়ে বড় সহযোগিতা দিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন। ২০২৭ সাল পর্যন্ত দেশটির আর্থিক স্বস্তি নিশ্চিত করতে ইতোমধ্যেই ৯০ বিলিয়ন ইউরোর একটি বিশাল ঋণ সহায়তা ছাড় করছে জোটটি। তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় সেই বরাদ্দের পরও অতিরিক্ত সামরিক ও বেসামরিক খরচের জন্য নতুন করে অর্থ চায় কিয়েভ। এই ঋণের উদ্দেশ্য ছিল ২০২৭ সালের শেষ পর্যন্ত ইউক্রেনের অর্থায়নের চাহিদা মেটাতে সহায়তা করা। তবে ইউক্রেনের কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, রাশিয়ার ধারাবাহিক হামলায় দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের বাজেটে এখনো বড় ধরনের অর্থসংকট দেখা দেবে।
একই সম্মেলনে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখার জোর দাবি জানান। দুই দিনব্যাপী এই বাজেট সম্মেলনের সূচনায় তিনি স্পষ্ট করেন যে, সামনের পুরো শীতকাল এবং পরবর্তী বছরেও যেন কিয়েভকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া সম্ভব হয়, সে লক্ষ্যে ইইউকে দ্রুত নতুন আর্থিক তহবিল নিশ্চিত করতে হবে।
ইউক্রেনের জন্য নতুন করে এই বিশাল অঙ্কের তহবিল সংগ্রহের প্রস্তাব ওঠায় ইউরোপে বাজেয়াপ্ত হওয়া রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন ব্যাংকে আটকে থাকা রাশিয়ার প্রায় ২০০ বিলিয়ন ইউরো মূল্যের সম্পদ ইউক্রেনের পুনর্বাসন ও যুদ্ধ খরচে ব্যবহারের জন্য ইইউ নেতাদের প্রতি জোর দাবি তোলা হচ্ছে। কারণ, জব্দ করা সম্পদের অধিকাংশই বেলজিয়ামে রাখা হয়েছে এবং দেশটি এই সম্পদ ব্যবহারের বিরোধিতা করছে।
