শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • লক্ষ্মীপুর ইউনিয়নে দুপক্ষের মারামারির ঘটনায় ৯ জনকে আসামি করে আদালতে মামলা
  • লক্ষ্মীপুর ইউনিয়নে দুপক্ষের মারামারির ঘটনায় ৯ জনকে আসামি করে আদালতে মামলা

    ধনাগোদা বার্তা.

     

    স্টাফ রিপোর্টার।।

    চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে দুই গ্রুপের মারামারির ঘটনায় চাঁদপুর সদর আমলী আদালতে ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ফখরুল ইসলামের মা নাছিমা বেগম।

    গত সোমবার ১৬ জুন লক্ষ্মীপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কাশেম বেপারী, ও তার ভাই, টুটুল বেপারী, শুক্কুর বেপারী, কাশেম বেপারীর ছেলে আবির হোসেন সোবাহান বেপারী ও শামীম বেপারী, ইউনুস পাটোয়ারী ও তার ছেলে হাসান পাটোয়ারী, মুক্তার দরজি ও মামুন বেপারী কে আসামি করে মামলা রুজু করা হয়। মামলা নং ৫৭০/২০২৫ ইং।

    মামলার বিবরণে জানা যায়, লক্ষ্মীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর বাসিন্দা ইউনুস পাটোয়ারীর ছেলে হাসান পাটোয়ারী ও একই এলাকার বাসিন্দা ভুক্তভোগী ফখরুল ইসলামের সাথে সিনিয়র জুনিয়র বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়। হাসান পাটোয়ারী বিষয়টি পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি দেন ফখরুল ইসলামকে। সে বিষয়ে কে কেন্দ্র করে গত ৯ জুন সোমবার রাত ৯ঃ০০ টায় পূর্ব পরিকল্পিতভাবে আসামিগণ দা সেনি লোহার রোড ও দেশীয় অস্ত্র দিয়ে ভুক্তভোগী ফখরুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। এতে ফখরুল ইসলামের মাথা ফেটে যায় হাত পিঠ গলা ও শরীরের বিভিন্ন স্থানে কাটা ও জখম হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে ভুক্তভোগী তার নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

    মামলার বিষয়ে ভুক্তভোগী ফখরুল ইসলামের মা নাসিমা বেগম বলেন, আমার ছেলের উপর হামলাকারীদের বিরুদ্ধে চাঁদপুর আদালতে মামলা দায়ের করেছি। হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় ন্যায় বিচার নিয়ে আমরা শঙ্কায় রয়েছি।

    এদিকে হামলায় আহত ফখরুল ইসলামের চিকিৎসা নিতে সহায়তা করেন একই এলাকার বাসিন্দা শাহ আলম দরজি সহ আরো কয়েকজন। সেকারনে গত মঙ্গলবার রাতে সোবহান বেপারী যৌথ বাহিনী নিয়ে শাহ আলম দর্জির বাড়িরে অভিযান চালায়। এবং বসতঘরের দরজা ভেঙে পেলেছেন বলে শাহ আলম দর্জি দাবি করেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,