
স্টাফ রিপোর্টার: চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ১৮ ই জানুয়ারী (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় পৌরসভাধীন মেহার কালীবাড়িস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, প্রেসক্লাবের সাবেক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মো: জাহাঙ্গীর আলম রতন, সৌদি আরব থেকে টেলিকনফারেন্সে সংযুক্ত হন শাহরাস্তি প্রেসক্লাবের সন্মানিত সদস্য, লেখক নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হ্নদয়, সাংবাদিক মোঃ রুহুল আমিন তরুণ, মোঃ মাহবুব হাসান বাবলু, সৈয়দ মোকাদ্দেস হোসেন, সাংবাদিক ও ডেইলি স্টার প্রতিনিধি ডা: দুলাল চন্দ্র ঘোষ, প্রবাসী সাংবাদিক ও কাতার প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ পাটোয়ারী লিংকন, দৈনিক জাগ্রত বার্তা প্রকাশক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, সাংবাদিক মোঃ ফিরোজ বেপারী, মনিরুজ্জামান শান্ত, মোঃ নূরে আলম, মো ইউসুফ আলী, মো: ফরিদ পাটোয়ারী, ইমতিয়াজ সিদ্দিকী তোহা, মোঃ সাখাওয়াত হোসেন হ্নদয় প্রমুখ। উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে শতাধিক দরিদ্র, অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল, জ্যাকেট,সোয়েটার, মহিলাদের কার্ডিগান বিতরণ করা হয়।
ক্যাপশন: শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে গরীব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুঁইয়া ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের নেতৃত্বে প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
