শিরোনাম
ফ্যামিলি কার্ডের কারণে তালাক কমেছে: চিফ হুইপ ইউরোপ-এশিয়ায় ফ্লাইট নেটওয়ার্ক বাড়াতে থাই ও লট এয়ারলাইন্সের চুক্তি ডা. খালিদুজ্জামানের তীব্র সমালোচনা করলেন মো. রাশেদ খাঁন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ জনের প্রাণহানি সাংবাদিক আলিফ হত্যার বিচারে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ ঢাকার শতবর্ষী গদিঘর সংরক্ষণে পুরাকীর্তি হিসেবে গেজেটের দাবি ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের এয়ার চায়না কার্গোর বহরে যুক্ত ১৪তম বোয়িং ৭৭৭
  • প্রচ্ছদ
  • ময়মনসিংহ বিভাগ
  • সাংবাদিক আলিফ হত্যার বিচারে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ
  • সাংবাদিক আলিফ হত্যার বিচারে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ

    নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারানো সাংবাদিক লুৎফর জামান ফকির ওরফে আলিফ ফকিরের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিক ও সাধারণ জনগণ। রূপসীবাংলা নামের একটি আইপি টিভিতে কর্মরত আলিফ ‘ডিটেকটিভ আর্টিক্যাল’ নামের একটি অনলাইন পেজও পরিচালনা করতেন। গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুরের তেলুঞ্জিয়া এলাকায় তিনি আততায়ীদের গুলিতে নিহত হন।

    জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, শ্যামলেন্দু পাল, এনসিপির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, সাংবাদিক শফিকুল ইসলাম, আবুল কালাম এবং তানভীর হায়াত খানসহ অন্য নেতারা। সমাবেশটি সঞ্চালনা করেন সাংবাদিক সঞ্জয় সরকার।

    বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে আলিফের খুনিদের শনাক্ত করে আইনের আওতায় আনা, তার ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করা, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান বন্ধ করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চালানোর জোর দাবি জানান।

    আরও পড়ুন

    শ্রীবরদীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ
    নেত্রকোনায় বৃদ্ধার হাত ভাঙার অভিযোগে দুই শিক্ষিকা বরখাস্ত
    বকশীগঞ্জে দশানী নদীতে অবৈধ বালু উত্তোলনে ড্রেজার জব্দ
    ফ্যামিলি কার্ডের নামে টিপসই নিয়ে বিধবার ভুয়া বিয়ের কাবিননামা
    কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর স্বপ্নের ভুবন যুব সংঘের উদ্যোগে এক অসহায় ভূমিহীনকে আর্থিক সহযোগিতা
    মতলবে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির আত্মহত্যার ঘটনায় মামলা
    মতলবে দি একমি ল্যাবরেটরিজ কোম্পানির বিক্রয় প্রতিনিধির আত্মহত্যা
    প্রধানমন্ত্রীর দেশ পরিচালনা নিয়ে প্রকাশ হচ্ছে বই