শিরোনাম
মরিনিওর শেষ এল ক্লাসিকোর সেই ১১ তারকা এখন কে কোথায় রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশেই ধ্বংস ক্ষেপণাস্ত্র ও ড্রোন কমনওয়েলথ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে হুমায়ুন কবির সাংবাদিকদের পেটানোর হুমকি: এনায়েতুল্লাহ আব্বাসিকে ৭ দিনের আল্টিমেটাম আওয়ামী লীগকে ফেরাতে বিএনপি সব করছে: নাহিদ ইসলাম ঈশ্বরগঞ্জে অভিযোগে জড়িত ব্যক্তি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২ ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্যাস সংকটে আবারো বন্ধ যমুনা সার কারখানা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সংস্কার এজেন্ডা বাস্তবায়নে বিএনপি অনীহা দেখাচ্ছে, অভিযোগ এনসিপি নেতার
  • প্রচ্ছদ
  • আইন-আদালত
  • সাংবাদিকদের পেটানোর হুমকি: এনায়েতুল্লাহ আব্বাসিকে ৭ দিনের আল্টিমেটাম
  • সাংবাদিকদের পেটানোর হুমকি: এনায়েতুল্লাহ আব্বাসিকে ৭ দিনের আল্টিমেটাম

    সাংবাদিকদের পেটানোর উসকানিমূলক মন্তব্য করায় ইসলামী বক্তা ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। গণমাধ্যম কর্মী আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম এ লিগ্যাল নোটিশ প্রদান করেন। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং বক্তব্য প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় সাংবাদিক ও সাংবাদিকতা পেশাকে হেয়প্রতিপন্ন করা, হামলার হুমকি প্রদান এবং উসকানির অভিযোগে দেশের প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে। নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে তাকে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

    ঘটনার সূত্রপাত গত ১৯শে অক্টোবর চাঁদপুর জেলার মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে। সেখানে বক্তৃতার এক পর্যায়ে এনায়েতুল্লাহ আব্বাসী বাংলাদেশের সাংবাদিকদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন। তিনি বলেন, ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো। এদের কুত্তার মতো পেটানো দরকার।’ তিনি আরও অভিযোগ করেন যে, একজন প্রতিমন্ত্রীর মাদকবিরোধী কর্মকাণ্ডের ইতিবাচক সংবাদ প্রচার না করে সাংবাদিকরা বরং পিস্তল নিয়ে দৌড়ানোর বিষয়টি সামনে এনেছে। তিনি সাংবাদিকদের ‘সাংঘাতিক’ ও ‘হলুদ সাংবাদিক’ হিসেবে অভিহিত করে দাবি করেন, এরা বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থে চলে এবং দেশের উন্নয়ন চায় না। তিনি আরও বলেছেন, “একটা যুবক প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকে তার বাহিনী নিয়ে মাদক সিন্ডিকেটের চেইনকে ভেঙে ফেলার চেষ্টা করেছে। এরা বিদেশি ইন্টিলিজেন্স ব্রাঞ্চ কর্তৃক পয়সায় চলে।

    আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, এনায়েতুল্লাহ আব্বাসীর এই বক্তব্য শুধু সাংবাদিকতা পেশার জন্যই চরম অবমাননাকর ও মানহানিকর নয়, বরং এটি সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন গণমাধ্যমচর্চার পরিবেশকে ভীতিকর করে তুলেছে। প্রকাশ্যে পেটানোর হুমকি প্রদানের মাধ্যমে তিনি নিজেও যেমন উসকানি দিয়েছেন, তেমনি তার অনুসারীদের মধ্যেও ভীতির সঞ্চার করেছেন। পেশাদার সাংবাদিকদের জন্য এমন মন্তব্য ও হুমকি অগ্রহণযোগ্য ও আইনত দণ্ডনীয় অপরাধ বলে নোটিশে স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে।

    আরও পড়ুন

    ঈশ্বরগঞ্জে অভিযোগে জড়িত ব্যক্তি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২
    ভোটের দুদিন আগে আদালতে আটকে গেল বাংলাদেশ সোসাইটির নির্বাচন
    টঙ্গীতে শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক
    পত্র দাখিল -: আদালতে চারজনের বিরুদ্ধে
    অ্যাটর্নি জেনারেল: ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি
    অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগরওয়ালা রিমান্ডে
    অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার
    চাঁদাবাজির মামলায় কারাগারে কিশোর গ্যাং নেতা ওয়াকিল হোসেন বগা