শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • হাইমচর, চাঁদপুর’ স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি এর ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন
  • হাইমচর, চাঁদপুর’ স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি এর ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন

    ধনাগোদা বার্তা.

    মোঃ হোসেন গাজী।।

    দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত হাইমচর উপজেলার শিক্ষার্থীদের ছাত্র ও সমাজকল্যাণমূলক সংগঠন ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর, চাঁদপুর’ এর ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি সালেহ আহমেদ এবং সাধারণ সম্পাদক জাফর আহমেদকে মনোনীত করা হয়েছে।

    সভাপতি সালেহ আহমেদ সিটি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব ফার্মেসি (বি.ফার্ম) সম্পন্ন করে মাস্টার্স অব ফার্মেসিতে (এম.ফার্ম) অধ্যয়নরত এবং সাধারণ সম্পাদক জাফর আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

    গত ৫ সেপ্টেম্বর, ২০২৫ শুক্রবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মেঘনা হলরুমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর, চাঁদপুর এর নির্বাহী পরিষদ সদস্যদের আলোচনা-পর্যালোচনা ও মতামতের ভিত্তিতে এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে নির্বাহী পরিষদের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

    কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি নিশাত নাবিলা, সহ-সভাপতি সোহাগ হোসেন, শারমিন আক্তার, ইলিয়াস রেজা ও ইমরান হোসাইন। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অন্তর বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, রেদওয়ানুর রহমান, আতাউর রহমান সিয়াম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক রাফিউল হাসান সরদার, মুতাসিম বিল্লাহ মাসুম, দপ্তর সম্পাদক আরিফ হোসেন পাটওয়ারী ও ছাত্রী বিষয়ক সম্পাদক ইসমাত জেরিন লামিয়া প্রমুখ।

    উল্লেখ্য ২০০৮ সালে প্রতিষ্ঠিত স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর, চাঁদপুর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত হাইমচর উপজেলার শিক্ষার্থীদের ছাত্র ও সমাজকল্যাণমূলক সংগঠন। সংগঠনটি দীর্ঘ ১৮ বছর ধরে হাইমচর উপজেলার শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে পাশে থেকে কাজ করে যাচ্ছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,