শিরোনাম
মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • হাইমচরে সেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উদযাপন
  • হাইমচরে সেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উদযাপন

    ধনাগোদা বার্তা.

     

    মোঃ হোসেন গাজী।।

    হাইমচরে সেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশনের সাফল্যের ৫ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গত রবিবার (৮ জুন) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত হাইমচর উপজেলার দক্ষিণ আলগী মাওলানা নুরুজ্জামান জিয়াউন্নিসা হাফিজিয়া মাদরাসা মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, লেখক, গবেষক ও রাজনীতিবিদ ড. মোঃ সলিম উল্যাহ। তিনি সেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ বছরের নিরলস সেবার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার আহ্বান জানান। সব সময় সংগঠনের পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।

    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র অতিরিক্ত মহাসচিব মোঃ হারুনুর রশিদ গাজী। তিনি রক্তদান ও সামাজিক কল্যাণে এই সংগঠনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

    ফরিদগঞ্জ সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান অনুষ্ঠান উদ্বোধন করেন এবং সেচ্ছামূলক কাজের গুরুত্ব তুলে ধরেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জহির মাঝি।
    সেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশন সিনিয়র উপদেষ্টা জি.এম. আব্দুল কাইউম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের সভাপতি ফারুকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা এমরান হোসেন, সানা উল্যাহ আখন, ইয়াসিন গাজী এবং বিল্লাল হোসেন। আলোনিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা কাজী মোঃ সুলাইমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ ইসমাইল তফাদার। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আন-নূর আইডিয়াল মাদরাসার প্রতিষ্ঠাতা ও সহকারী মুহতামিম ক্বারী আতিক বিন হানিফ।

    ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে গজল পরিবেশন করেন রাহবার শিল্পীগোষ্ঠী, জুলফিকার শিল্পগোষ্ঠী এবং নূরের খুঁজে শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।

    এসময় আরও উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের সদস্যবৃন্দ, সেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি কাজী ওবায়দুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি রুবেল হোসেন, শাফায়েত হোসাইন রাকিব, আজিজ তামিম সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,