শিরোনাম
অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • আগামী নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানালে রাস্তাঘাট ব্রিজ কালভাট উন্নয়ন করা হবেঃ শেখ ফরিদ আহমেদ মানিক
  • আগামী নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানালে রাস্তাঘাট ব্রিজ কালভাট উন্নয়ন করা হবেঃ শেখ ফরিদ আহমেদ মানিক

    ধনাগোদা বার্তা.

    মোঃ হোসেন গাজী।।

    চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের পাড়া মহল্লায় গণসংযোগ পথসভা,মহিলা সমাবেশ করেন চাঁদপুর ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

    মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে চান্দ্রা ইউনিয়নের জব্বর ঢালি এলাকায় পথসভা করে ১ নং ওয়ার্ডের পাটওয়ারী বাড়ি ঈদগাঁ ময়দান মাঠ,গাজী বাড়ি, মাঝি বাড়ি, কবিরাজ বাড়ি, ঢালী বাড়িতে মহিলা সভা করেন। পাশাপাশি বিভিন্ন পাড়া মহল্লার ভোটারদের মাঝে কুসল বিনিময় ও গণসংযোগ, লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান। মহিলা সমাবেশে নারী ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

    মহিলা সভায় শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বর্তমানে অসুস্থ আছেন আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন। আগামী সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষের পক্ষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানালে নারীদেরকে ফ্যামিলি কার্ড এবং পুরুষদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে। এছাড়াও গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্য সেবা নিশ্চিত, বিশুদ্ধ পানি সরবরাহ এবং রাস্তাঘাট ব্রিজ কালভাট উন্নয়ন করা হবে।

    গণসংযোগে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন খান আকাশ, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন বেপারী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন সোহাগ, চাঁদপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুলহাস জুয়েল, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, চান্দ্রা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোফাজ্জল হোসেন মফু মেম্বার, সিনিয়র সহ-সভাপতি মোরশেদ আলম মাস্টার সহসভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক তালহা ফারুকী সঞ্চয় পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন মিনটু মাঝ,১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নুরু গাজী, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল ঢালী, ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ গাজী, সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন গাজী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাসুদ মিজি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী মল্লিক, সদস্য সচিব কাকন মিজি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আউয়াল জমদার, সাবেক সাধারণ সম্পাদক আজাদ বেপারী, চান্দ্রা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন মাঝি, স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ গোফরান হোসেন পাটওয়ারী, সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,