শিরোনাম
উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে ৬১৮ জন উপকারভোগীর মাঝে স্মার্ট টিসিবির পণ্য বিতরণ
  • কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে ৬১৮ জন উপকারভোগীর মাঝে স্মার্ট টিসিবির পণ্য বিতরণ

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো চিফ

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬১৮ জন উপকারভোগীর মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় দক্ষিণ শ্রীপুর বাজার সংলগ্ন মেসার্স আলহাজ্ব ট্রেডার্সের সামনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।প্রতি প্যাকেজে মাত্র ৫৪০ টাকায় সাধারণ মানুষ পেয়েছেন চাউল,সয়াবিন তেল, ডাল, চিনি, ছোলাসহ প্রয়োজনীয় খাদ্যপণ্য। ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে স্বল্প আয়ে জীবনযাপনকারী মানুষ কিছুটা স্বস্তি পেয়েছেন।

    বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন টিসিবির পণ্য ডিলার মেসার্স আলহাজ্ব ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আবুবক্কার সিদ্দিকী। স্থানীয় ভুক্তভোগীরা জানান, সরকারের এ উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেখানে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেখানে টিসিবির এই কার্যক্রম তাদের সংসারের ব্যয় অনেকটা কমিয়ে দিয়েছে। তারা আরও বলেন, এই কার্যক্রম নিয়মিত ও আরও ব্যাপক পরিসরে চালু হলে গ্রামের সাধারণ মানুষ খাদ্য সংকট থেকে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন।সচেতন মহলের মতে, টিসিবির এ উদ্যোগ শুধু দ্রব্যমূল্যের চাপ কমায়নি, পাশাপাশি মানুষের মধ্যে একধরনের নিরাপত্তা ও আস্থার পরিবেশও তৈরি করেছে। তাই তারা মনে করেন, গ্রামীণ পর্যায়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,