শিরোনাম
উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে গোবিন্দকাঠি হাইস্কুল মাঠ সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা
  • কালিগঞ্জে গোবিন্দকাঠি হাইস্কুল মাঠ সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গোবিন্দকাঠি হাইস্কুল মাঠ সর্বজনীন দুর্গা মন্দিরে মহা নবমী পূজা উপলক্ষে বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক বিশেষ পরিদর্শন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার বিশ্বাস,কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক সুভাষ সরকার (অপারেশন উইং, র‌্যাব হেডকোয়ার্টার ঢাকা), এএসআই শাহাদাত হোসেনসহ কালিগঞ্জ থানার পুলিশ সদস্যরা।

    পরিদর্শনকালে কর্মকর্তারা পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তারা আশ্বাস দিয়ে বলেন—“ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গোৎসবকে ঘিরে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে এবং থাকবে।”

    এছাড়া মন্দির কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি বিজন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য পরজিৎ সরকার, সহ-সভাপতি সুভাষ মণ্ডল, ক্যাশিয়ার ও শিক্ষক বিউথি ভূষণ সরকারসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানান, এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। পাশাপাশি স্থানীয় মানুষ ও প্রশাসনের সহযোগিতায় পূজামণ্ডপকে সর্বজনীন মিলনমেলায় পরিণত করার চেষ্টা অব্যাহত থাকবে।

    অপরদিকে, পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীরা জানান, প্রশাসনের এ ধরনের সরেজমিন পরিদর্শন তাদের আরও আশ্বস্ত করেছে। তারা বলেন, “প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর উদ্যোগ দুর্গোৎসবকে সবার কাছে নিরাপদ ও আনন্দময় করে তুলেছে।”উৎসবমুখর পরিবেশে এখন গোবিন্দকাঠি হাইস্কুল মাঠ সর্বজনীন দুর্গা মন্দির ঘিরে চারদিকে বাজছে শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য আর আরতির আলো—যা শুধু হিন্দু সম্প্রদায় নয়, সকল মানুষের মিলনস্থলে রূপ নিয়েছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,