শিরোনাম
উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে বাগদা চিংড়িতে ভেজাল পুশ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
  • কালিগঞ্জে বাগদা চিংড়িতে ভেজাল পুশ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

    ধনাগোদা বার্তা.

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
    সাতক্ষীরার কালিগঞ্জে বাগদা চিংড়িতে ভেজাল পুশ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

    রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। এসময় শেখ হোসেন আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫) এর বাড়িতে বাগদা চিংড়িতে কৃত্রিমভাবে বিভিন্ন পদার্থ পুশ করার অপরাধে হাতেনাতে আটক করা হয়।

    পরে জব্দকৃত ২৫ কেজি চিংড়ি পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় এবং নজরুল ইসলামকে খাদ্যে ভেজাল মেশানোর দায়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযানকালে কালিগঞ্জ থানা পুলিশের এসআই সমীর গাইনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত থেকে সহযোগিতা করেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,