
শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।
সাতক্ষীরার কালিগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫-এর তৃতীয় দিনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আকরাম হোসেন, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,যুগ্ন সাধারন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল,বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন এবং কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাওছার তুহিন,বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান এবং সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাড. জাফরুল্লাহ ইব্রাহিম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা জি.এম নুরুল ইসলাম, শেখ মোকাররম হোসেন, মোঃ জালাল উদ্দিন আহমেদ, মোশারফ হোসেন, জিএম ফয়েজ আহমেদ,সুধীর কৃষ্ণ,মোঃ আব্দুর রহমান,মোঃ রেজাউল ইসলাম প্রমূখ। সভায় বক্তারা ভূমি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, ডিজিটাল ভূমি সেবা, ই-নামজারি, অনলাইনে খাজনা প্রদানসহ আধুনিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে সচেতন করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।সভায় বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা ভূমি সংক্রান্ত সেবা সহজলভ্য ও স্বচ্ছ করতে প্রশাসনের উদ্যোগের প্রশংসা করেন।উল্লেখ্য, ভূমি মেলা ২০২৫-এর তৃতীয় দিনে জনসচেতনতামূলক সভার মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে।
