শিরোনাম
মতিঝিলের বাংলার বাণী ভবন এখন প্রতিমন্ত্রীর অনুসারীদের দখলে বগুড়ায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন পূজায় মদ্যপ মাতলামি করলে কঠোর ব্যবস্থা: ফেনী পুলিশ সুপার পার্থ সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান, চাপে যুক্তরাজ্যের গ্রিন পার্টি রামেবি উপাচার্যকে পদত্যাগ করানোয় মামলা, গ্রেপ্তার ১ কাতারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: ১০ দিন বন্ধ সাকুরা সুপারমার্কেট মেসির বিদায়বেলায় আবেগে ভাসলেন এনজো ফার্নান্দেজ মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • কালিগঞ্জ বিষ্ণুপুরে জমি দখল কে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় নারী, পুরুষ সহ আহত ৫
  • কালিগঞ্জ বিষ্ণুপুরে জমি দখল কে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় নারী, পুরুষ সহ আহত ৫

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন, স্টাফ রিপোর্টারঃ

    জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে চাপাতি রামদা লাঠি নিয়ে ত্রাস সৃষ্টি করে জোরপূর্বক বিরোধীয় জমি দখল করতে গিয়ে বেদম মারপিট ও কুপিয়ে নারী-পুরুষসহ ৩জন কে রক্তাক্ত জখম করেন। কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পালঘাট (বন্দকাটি) গ্রামে গত (১৫ জুন) বিকাল ৫টার সময় এ ঘটনা ঘটে।

    আহতদের উদ্ধার করে মোটরসাইকেল যোগে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা করেন। গুরুতর আহতরা হলেন পালঘাট গ্রামের আইয়ুব আলী গাজী (৬৫) স্ত্রী তাছিরন খাতুন (৫৫), মেজ পুত্র আসাদুল ইসলাম (৩২), স্ত্রী মনিরা খাতুন (২৫) মেজো বৌমা মোছাঃ রেবেকা খাতুন (২২)। এরমধ্যে আহত মোছাঃ তাছিরন খাতুন এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত কালিগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

     

    কালিগঞ্জ হাসপাতাল এর বিছানায় আহত আইয়ুব আলী গাজী ও মোছা: তাছিরন সাংবাদিকদের জানান ১৩ শতক জমি নিয়ে তাদের সঙ্গে মোঃ আব্দুল জলিল (৪০) ও মোঃ জালাল (৩০)এর দীর্ঘদিন বিরোধ চলে আসছে। জোরপূর্বক দখলের জন্য পূর্ব পরিকল্পিত ভাবে বুধবার বিকাল আনুমানিক ৫টার সময়।

    পানঘাট গ্রামের মৃত আজিজ গাজী ২ ছেলে মোঃ আব্দুল জলিল (৪০)ও মোঃ জালাল (৩০), বন্ধকাটি গ্রামের মোঃ হাসেম আলীর ছেলে কামরুল ইসলাম(৫৫), পানঘাট গ্রামের আজিত গাজীর মেয়ে মোছাঃ আফি খাতুন (৪৫) এবং বন্ধকাটি গ্রামের শিমুলের স্ত্রী নুরুন্নাহার (১৯) সহ অজ্ঞাত ২০/১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ প্রথমে চাপাতি ও রামদা ত্রাস সৃষ্টি করে।

    পরে হাতে রামদা, লাঠি নিয়ে প্রথমে বেধড়ক পিটিয়ে নারী-পুরুষদের গাছে বেঁধে ফেলে। ওই সময় বাধা দিতে আসলে আইয়ুব আলী গাজী এবং মোছা: তাছিরন কে কুপিয়ে রক্তাক্ত জখম করে।স্থানীয়রা ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলামকে ফোন দিলে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর হতে চিকিৎসা রত অবস্থায় কালীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন বলে ভুক্তভোগীরা জানান।

    বিবাদীগণ সরকারি চাকরির পাওয়ার প্রয়োগ করে এলাকায় সর্বোচ্চ ত্রাস সৃষ্টি করে আসছে প্রতিনিয়ত বলে জানান স্থানীয়রা। সংবাদকর্মীরা বিবাদী গনের কাছে বিস্তারিত জানতে চাইলে বলেন এখন ব্যস্ত আছি পরে কথা বলবো।

    এবিষয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক এস আই নকীব আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এজাহার দায়ের কফি হাতে পেয়েছি তদন্তমূলক আইনগত ব্যবস্থা নেব।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত