শিরোনাম
সেনবাগে ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক পশ্চিমবঙ্গের দুই উপনির্বাচনে বিজেপির জয়, ভোট জালিয়াতির অভিযোগ বিরোধীদের শাহজালাল তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে সংক্ষিপ্ত তালিকায় চার ইউরোপে চীনের বাণিজ্যিক আধিপত্য, প্রতিদিন বাড়ছে বিশাল বাণিজ্য ঘাটতি চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবল আল আমিনের ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার জিতলেন নাভি পিল্লাই নিজ জন্মভূমিতেই উপেক্ষিত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ভাড়া ও উন্নত সড়ক যোগাযোগে কমছে অভ্যন্তরীণ রুটের যাত্রী সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না দুর্গোৎসবকে সম্প্রীতির বার্তার মাধ্যম করতে চান চট্টগ্রামের জেলা প্রশাসক
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকা-দিল্লি যৌথভাবে কাজ করছে
  • গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকা-দিল্লি যৌথভাবে কাজ করছে

    গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকা ও দিল্লি যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইএসএস)-এ ‘পানির ভবিষ্যৎ’ শীর্ষক একটি সেমিনার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

    আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে হুমায়ুন কবির বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে দুই দেশের নেতৃত্ব, উচ্চপদস্থ কর্মকর্তা এবং পানি বিষয়ক আলোচকদের মধ্যে আন্তরিকতা থাকা জরুরি। এ লক্ষ্যে ইতিমধ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, ভারত সরকারও বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। নেতৃত্ব পর্যায়ে সহযোগিতার মানসিকতা থাকলে গঙ্গা পানি সংক্রান্ত সমস্যার একটি সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক সমাধান পাওয়া সম্ভব। তিনি বলেন, ‘ভারত সরকারের পক্ষ থেকেও বিষয়গুলো দেখছে।

    কূটনৈতিক আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইন ও নিয়মকানুনগুলোকেও আলোচনার ক্ষেত্রে বিবেচনায় রাখা হচ্ছে। এই মুহূর্তে আমরা সেই অবস্থান থেকেই কাজ করছি। সুতরাং, আমরা এখন এই অবস্থানেই আছি।’।

    সেমিনার শেষে গঙ্গা চুক্তির ভবিষ্যত নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখে পড়েন প্রতিমন্ত্রী। এক পর্যায়ে কিছুটা বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, একই প্রশ্ন বারবার করা হচ্ছে। এরপর অন্য কোনো প্রশ্ন না থাকায় তিনি মিটিংয়ে যোগদানের কথা জানিয়ে সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে বিদায় নেন।

    আরও পড়ুন

    শাহজালাল তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে সংক্ষিপ্ত তালিকায় চার
    ভাড়া ও উন্নত সড়ক যোগাযোগে কমছে অভ্যন্তরীণ রুটের যাত্রী
    মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত
    শাহজালালে সেবার মান বাড়াতে সিরিজ অভিযান
    শাহজালাল বিমানবন্দরে যাত্রী দুর্ভোগ কমাতে দরকার সমন্বিত উদ্যোগ
    পার্থ সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
    বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন