• প্রচ্ছদ
  • জাতীয়
  • ভাড়া ও উন্নত সড়ক যোগাযোগে কমছে অভ্যন্তরীণ রুটের যাত্রী
  • ভাড়া ও উন্নত সড়ক যোগাযোগে কমছে অভ্যন্তরীণ রুটের যাত্রী

    দেশের চারটি অভ্যন্তরীণ বিমানবন্দরে গত দুই বছরে যাত্রী সংখ্যা ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে। সংশ্লিষ্টদের মতে, সড়ক যোগাযোগের উল্লেখযোগ্য উন্নতি এবং আকাশপথের তুলনায় সড়কপথে যাতায়াত খরচ কম হওয়ায় বরিশাল, যশোর, রাজশাহী ও সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীদের আগ্রহ কমছে। তবে দেশের অন্যান্য কিছু বিমানবন্দরে এই প্রবণতা ভিন্ন।

    বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি যাত্রী কমেছে যশোর বিমানবন্দরে। ২০২২-২৩ অর্থবছরে এখান দিয়ে ২ লাখ ২১ হাজার যাত্রী চলাচল করলেও দুই বছরের ব্যবধানে তা ৯২ হাজার ২০০ জনে নেমে এসেছে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত যাত্রী সংখ্যা ছিল মাত্র ৪৪ হাজার, যা আগের বছরের একই সময়ের চেয়ে অর্ধেকেরও কম। বরিশাল বিমানবন্দরের চিত্রও প্রায় একই। ২০২৩ অর্থবছরে সেখানে ৫৮ হাজার যাত্রী চলাচল করলেও বর্তমানে তা অর্ধেকের নিচে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত মাত্র ৮ হাজার ৭০০ যাত্রী এই পথ ব্যবহার করেছেন, যা আগের বছরের তুলনায় ৬৫ শতাংশ কম।

    রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরেও যাত্রী কমেছে। দুই বছর আগে বছরে দেড় লাখের বেশি যাত্রী এখান দিয়ে যাতায়াত করতেন। অথচ ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত যাত্রী সংখ্যা ৮২ হাজার ২০০-তে নেমেছে, যা আগের বছরের তুলনায় ৩০ শতাংশ কম। এছাড়া সৈয়দপুর বিমানবন্দরে গত অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ৩ লাখের বেশি যাত্রী চলাচল করলেও তা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ কম।

    এয়ার অ্যাস্ট্রার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মেসবাহ-উল ইসলাম জানান, অভ্যন্তরীণ রুটে যাত্রী কমে যাওয়ার পেছনে ফ্লাইট ভাড়া ও সড়কপথের উন্নয়ন অন্যতম কারণ। বিশেষ করে পদ্মা সেতু চালুর ফলে ঢাকা থেকে যশোর ও বরিশালের সড়কপথের যাতায়াত সহজ হওয়ায় অনেকেই আকাশপথ বিমুখ হয়েছেন। তিনি জানান, যশোর রুটে আগে আসন পূরণের হার প্রায় ১০০ শতাংশ থাকলেও এখন তা ১০ শতাংশে নেমেছে এবং বরিশাল রুট প্রায় অচল হয়ে পড়েছে।

    তবে বেবিচকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত দেশের বিমানবন্দরগুলোতে মোট ১ কোটি ৫৮ লাখের বেশি যাত্রী চলাচল করেছেন, যার বড় অংশই ব্যবহার করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কক্সবাজারে চাহিদার কারণে কিছু এয়ারলাইন ফ্লাইট বাড়িয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইনস সৈয়দপুরে ফ্লাইট কমালেও রাজশাহী রুটে সপ্তাহে ছয়টি ফ্লাইট চালু রেখেছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় অভ্যন্তরীণ বিমান পরিবহন খাতকে নতুন করে পরিকল্পনার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

    আরও পড়ুন

    মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত
    শাহজালালে সেবার মান বাড়াতে সিরিজ অভিযান
    শাহজালাল বিমানবন্দরে যাত্রী দুর্ভোগ কমাতে দরকার সমন্বিত উদ্যোগ
    গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকা-দিল্লি যৌথভাবে কাজ করছে
    পার্থ সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
    বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে পারিবারিক দর-কষাকষি ও পাত্রীর সম্মানহানি