শিরোনাম
গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে
  • প্রচ্ছদ
  • খেলাধুলা >> জাতীয় >> ফিচার >> সারাদেশ
  • জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
  • জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    ঢাকা, নিজস্ব প্রতিবেদক: জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেসবল ও সফটবল এসোসিয়েশন (বিবিএসএ)-এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

    দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে দেশের বিভিন্ন ফেডারেশন ও এসোসিয়েশনের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে র‍্যালিটি ওসমানী উদ্যান থেকে শুরু হয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে গিয়ে শেষ হয়। এতে বিবিএসএ’র পুরুষ ও নারী খেলোয়াড়সহ কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত র‍্যালিটি ক্রীড়াঙ্গনের এক মিলনমেলায় পরিণত হয়।
    র‍্যালি শেষে বিবিএসএ’র ব্যবস্থাপনায় ঢাকার পল্টন মাঠে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় বেসবল৫ প্রীতি ম্যাচ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মোঃ আফজালুর রহমান।
    প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বিবিএসএ রেড দল ২-০ স্কোরে গ্রিন দলকে পরাজিত করে বিজয় অর্জন করে। সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ খেলা দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
    এ সময় বিবিএসএ’র সাধারণ সম্পাদক তালহা জুবায়েরসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা এবং ম্যাচ অফিসিয়ালবৃন্দ উপস্থিত ছিলেন।
    বিবিএসএ সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন দেশের ক্রীড়া উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি বেসবল ও সফটবল এবং বেসবল৫ খেলাটির জনপ্রিয়তা বৃদ্ধিতে সহায়ক হবে।

    আরও পড়ুন

    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
    তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই — মোঃ ফয়সাল খন্দকার
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে পারিবারিক দর-কষাকষি ও পাত্রীর সম্মানহানি