শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • খেলাধুলা >> চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> মতলব
  • তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই — মোঃ ফয়সাল খন্দকার
  • তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই — মোঃ ফয়সাল খন্দকার

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    মতলব প্রতিনিধি: “মাদক ছাড়ো, খেলা ধরো—সুস্থ একটা সমাজ গড়ো” এই স্লোগান সামনে রেখে চাঁদপুরের মতলব পৌরসভার নার্সারি মাঠে অনুষ্ঠিত হলো নার্সারি মাঠ মিনি-বার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল।

    শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে ব্যাচ-২০২৩ শক্তিশালী ব্যাচ-২০২৭-কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

    ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক, ৬নং ওয়ার্ড বিএনপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মোঃ মিজানুর রহমান কাজল।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ আল-আমিন প্রধান, সাবেক যুগ্ম আহ্বায়ক মতলব পৌর যুবদল ও মোঃ ফয়সাল খন্দকার, সদস্য, মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা।

    এছাড়াও উপস্থিত ছিলেন সালাউদ্দিন প্রধান, সাংগঠনিক সম্পাদক, মতলব পৌর শ্রমিক দল; মোঃ মহিন গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল; ফয়সাল খান, নবির হোসেনসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আলমাছ প্রধান, ক্রীড়া সম্পাদক, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতি। খেলার ধারাভাষ্য প্রদান করেন মোঃ ফয়সাল আহমেদ এবং সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ সোহেল রানা।

    বিশেষ অতিথির বক্তব্যে ফয়সাল খন্দকার বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলার মাঠে রাজনীতি করবেন না, খেলাধুলা মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    আরও পড়ুন

    প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস
    সিডিএ স্কুলে ইংরেজি মাধ্যম বন্ধের সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবক
    সিলেট টেস্টে চোট পাওয়া সাদমান প্রথম ইনিংসে থাকছেন না
    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
    মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমিল্লার তরুণ শাহাদাত
    কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজে ১৫৫৮ পর্যটকের যাত্রা
    বিএনপি নেতা হত্যাচেষ্টার মামলায় কারাগারে যুবদল নেতা এনামুল হক
    শিবির সভাপতি |: ভারতের মতো করে আমাদের শিক্ষা কাঠামো সাজানো হয়েছে