• প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> জাতীয়
  • জানা গেল তপশিল ঘোষণার সময়
  • জানা গেল তপশিল ঘোষণার সময়

    ধনাগোদা বার্তা.

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার হতে পারে বুধবার। কাল বিকেল ৫টায় তপশিল ইস্যুতে বৈঠকে বসবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বৈঠকে সব ঠিক থাকলে সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি। মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে।

    ইসির ঘোষণা অনুযায়ী নভেম্বর মাসের প্রথমার্ধের বাকি আছে বুধবার (১৫ নভেম্বর) পর্যন্ত। ইসি সচিবের বক্তব্য অনুসারে বুধবার অথবা বৃহস্পতিবার তপশিল ঘোষণার একটা সম্ভাবনা আছে। তপশিল ঘোষণাকে কেন্দ্র করেও ইসির নিরাপত্তা বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন ইসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

    এর আগে গতকাল সোমবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, নভেম্বরের প্রথমার্ধে তপশিল ঘোষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে, তাই আপনারা অপেক্ষা করুন।

    প্রসঙ্গত, আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি। ডিসেম্বরের শেষ থেকে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    আরও পড়ুন

    নোবেল শান্তি পুরস্কার আমার প্রাপ্য, দাবি ডোনাল্ড ট্রাম্পের
    গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকা-দিল্লি যৌথভাবে কাজ করছে
    বাংলাদেশ সোসাইটি নির্বাচন: ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রার্থীদের বিতর্ক
    পার্থ সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
    দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান, চাপে যুক্তরাজ্যের গ্রিন পার্টি
    বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে পারিবারিক দর-কষাকষি ও পাত্রীর সম্মানহানি