
মোঃ হোসেন গাজী।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ই নভেম্বর। নির্বাচনের তফসিল ইউনিয়নগুলোতে চলছে ভোটের আড্ডা। বেশকিছু ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও বিদ্রোহী ছিল সমান্তরালে। যেমনি নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, তেমনি আবার প্রার্থিতা প্রত্যাহার সরব পরেছে। এই প্রার্থীদের মধ্যে কেউ করেছেন প্রার্থিতা প্রত্যাহার কেউ বা আবার নির্বাচন থেকেই সরে দাঁড়িয়েছেন। এদিকে চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার মনোনীত চেয়ারম্যান প্রার্থী রফিকুল্লাহ মাষ্টার কে সমর্থন ও দলের প্রতি সন্মান জানিয়ে মোটরসাইকেল মার্কার স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম খান তার নির্বাচনি সকল কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন।
জানা যায়, দলের হাইকমান্ডের নির্দেশে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, চাঁদপুর বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এবং অতিরিক্ত পিপি আলহাজ্ব অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার সুযোগ্য মেয়র অ্যাড জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান টুটুল ও আব্দুল গণি সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নৌকা মার্কার প্রার্থী রফিকউল্লাহ পাটোয়ারী ও স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম খান পরস্পর কোলাকুলি সৌহার্দ্যতা ভাতৃত্ববোধ সহ নৌকার বিজয়ের পক্ষে একাত্মতা পোষণ করেন।
