
বিদ্যুৎ বিভ্রাটের কারণে সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সুপ্রিম কোর্টে বিদ্যুৎ না থাকায় আইনজীবীরা অন্ধকারে সময় কাটাতে বাধ্য হন। এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তার কার্যালয়ে টিভি মিডিয়ার ক্যামেরার লাইট জ্বালিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। এদিকে, বিদ্যুৎ চলে যাওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারকাজ ব্যাহত হয়েছে। চেম্বারে আইনজীবীদের অন্ধকারে বসে থাকতে দেখা যায়।
একই সমস্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম থমকে যায়। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, বিদ্যুৎ না আসায় আধা ঘণ্টা অপেক্ষার পরও বিচার কাজ চালানো সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় আজ আর ট্রাইব্যুনাল না বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
