শিরোনাম
চট্টগ্রামে জনসমাগমে আলোচিত গুলিবর্ষণের এক বছর: অধরা সেই শুটার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক, ঘটনাস্থল থেকে এক ব্যক্তি পলাতক শাসক নয়, সেবক হতে চান চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী লিটন ছয়গ্রাম আলিম মাদ্রাসার নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ আমিরাতে ঘন কুয়াশায় রেড অ্যালার্ট জারি জামিন পেয়ে কারামুক্ত হলেন মেজর (অব.) আখতারুজ্জামান নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাসবিদ এ এফ এম আব্দুল জলীলের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারালেও নির্বাহী ক্ষমতায় সরব থাকার ছক ট্রাম্পের রবি বোলার হান্ট: ২১ প্রতিভাকে খুঁজে পেল বিসিবি ও রবি
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • ভূমি অফিসের নথি জালিয়াতিগুরুদন্ড’ পেতে যাচ্ছেন হাবিব উল্লাহ পাটোয়ারী!
  • ভূমি অফিসের নথি জালিয়াতিগুরুদন্ড’ পেতে যাচ্ছেন হাবিব উল্লাহ পাটোয়ারী!

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধি: মতলব পৌর ও উপজেলা ভূমি অফিসের নথি জালিয়াতি করে সরকারি সম্পত্তি ব্যক্তি নামে রেকর্ড করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত পৌর ভূমি অফিসের সাবেক ভূমি সহকারী কর্মকর্তা হাবিব উল্লাহ পাটোয়ারী গুরুদণ্ড পেতে যাচ্ছেন!  নথি জালিয়াতির ঘটনায় বিভাগীয় মামলার শুনানি শেষে অভিযুক্ত ভূমি কর্মকর্তার অপরাধের মাত্রা নিরূপণের জন্য গঠিত তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত দল বৃহস্পতিবার (১১ জুলাই) মতলব দক্ষিণ উপজেলা ভূমি অফিসে তদন্ত করেন।

    তদন্ত কমিটির সদস্যরা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) মোঃ হেদায়েত উল্যাহ এবং সরকারি কমিশনার (আরএম শাখা) নিলুফা ইয়াসমিন মিতু। 

    তদন্ত চলাকালীন সময়ে মতলব দক্ষিণ উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিলয় রহমান, অতিরিক্ত দায়িত্বে থাকা সার্ভেয়ার আব্দুর রহিম, সার্ভেয়ার জান্নাতুল ফেরদৌস, মতলব পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আনিসুজ্জামান মুন্সী এবং অভিযুক্ত হাবিবুল্লাহ পাটোয়ারী সহ পৌর ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    তদন্ত কার্যক্রম শেষে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাফিজুর রহমান বলেন, বিভাগীয় মামলার শুনানি শেষে অভিযোগের বিষয়টিকে আরো গুরুত্ব সহকারে দেখার জন্যই তদন্ত কার্যক্রম চলছে এবং আরো কিছু দেখার বিষয় রয়েছে। সরকারি চাকরি বিধিমালার ধারা ৩২ অনুসারে গুরুদন্ড প্রদানে এই তদন্ত হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত জেলা প্রশাসক ইতিবাচক সাড়া দেন!

    উল্লেখ্য যে, গত ৪ জুন ধনাগোদা বার্তায় “মতলব পৌর ও উপজেলা ভূমি অফিসের নথি জালিয়াতি,সরকারি সম্পত্তি রেকর্ড করা হয়েছে ব্যক্তি নামে!” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)