২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
কালিগঞ্জে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ মতলব উত্তর গজরা ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ করলেন আমিরুল ইসলাম রাসেল কালিগঞ্জে সরকারি কাজে বাধা ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার মতলব দক্ষিণে রাস্তার অভাবে দুর্ভোগে ৩০ পরিবার ; বর্ষায় বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘিলাতলী গ্রামের কয়েকটি বাড়ি সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম কালিগঞ্জে দীর্ঘদিনের পথ দখলের অভিযোগ উন্মুক্তের দাবি এলাকাবাসীর কালিগঞ্জে ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মতলব উত্তর ইয়াবা সহ আশ্রাফুল আটক
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • মতলব উত্তর গজরা ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ করলেন আমিরুল ইসলাম রাসেল
  • মতলব উত্তর গজরা ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ করলেন আমিরুল ইসলাম রাসেল

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    মোঃ নাজমুল হক প্রধান :

    চাঁদপুরের মতলব উত্তরে গজরা বাজারে সারা ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি, সংক্ষিপ্ত সমাবেশ ও শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আমিরুল ইসলাম রাসেলের নেতৃত্বে গজরা বাজারে অবস্থিত শিল্পকলা একাডেমির সামনে থেকে র‍্যালিটি বের হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে গজরা ইউনিয়ন পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
    সমাবেশে বক্তব্য রাখেন সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আমিরুল ইসলাম রাসেল, গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুমন বেপারী এবং আশারে আধার আলো সংগঠনের সহ-কোষাধ্যক্ষ সুমন প্রধান। সঞ্চালনা করেন সারা ফাউন্ডেশনের সদস্য মো.শাহীন।

    এসময় উপস্থিত ছিলেন, গজরা ইউনিয়ন যুবদলের সদস্য মেহেদী হাসান পাভেল, সারা ফাউন্ডেশন সদস্য, আশরাফুল ইসলাম রুবেল, হালিম, সানজির আহমেদ পারভেজ, মো সিয়াম, মো আরাফাত, মো ফরহাদ, নাইম’সহ সংগঠনের নেতৃবৃন্দ।
    সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আমিরুল ইসলাম রাসেল বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো যুবসমাজকে কাউন্সেলিংয়ের মাধ্যমে মাদক থেকে দূরে রাখা এবং তাদের খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা।

    সবশেষে আমি অভিভাবকদের প্রতি আহ্বান জানাতে চাই নিজেদের সন্তানদের সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তুলুন। তাদের সময় দিন, কথা শুনুন এবং সঠিক পথে চলতে উৎসাহিত করুন। পরিবার থেকেই সচেতনতা তৈরি হলে একটি মাদকমুক্ত, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

    সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

    আরও পড়ুন

    কালিগঞ্জে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
    কালিগঞ্জে সরকারি কাজে বাধা ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড
    মতলব দক্ষিণে রাস্তার অভাবে দুর্ভোগে ৩০ পরিবার ; বর্ষায় বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘিলাতলী গ্রামের কয়েকটি বাড়ি
    সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম
    কালিগঞ্জে দীর্ঘদিনের পথ দখলের অভিযোগ উন্মুক্তের দাবি এলাকাবাসীর
    কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
    মতলব উত্তর ইয়াবা সহ আশ্রাফুল আটক
    সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ জাহাঙ্গীর আলম মামুন