
সমির ভট্রাচার্য্য :
চাঁদপুরের মতলব দক্ষিনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি) এর সহযোগিতায় ২৬ নভেম্বর বুধবার সকাল ১০টায় মতলব সাদরের নিউ হোস্টেল মাঠে এই সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহীনা পৃথুলা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ জাকির হোসেন,। এ সময় উপজেলা রিসোর্স ইন্সপেক্টর সরোয়ার জাহান, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ পাটোয়ারী, মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু,সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, যুগ্ম আহ্বায়ক রিদোওয়ান আহমেদ জাকিরসহ বিভিন্ন স্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা সুধী জন, সাংবাদিক উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ছবি: মতলব দক্ষিনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর স্টল ঘুরে দেখছেন সহকারি কমিশনার ( ভূমি) মুমতাহিনা পৃথুলা।
