শিরোনাম
বিমান বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, পরিকল্পনা ৩৫ উড়োজাহাজের ভূমধ্যসাগরে ওশান ভাইকিংয়ের অভিযানে ১০১ অভিবাসী উদ্ধার বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সানি সারোয়ার বহিষ্কৃত সেনবাগে ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক পশ্চিমবঙ্গের দুই উপনির্বাচনে বিজেপির জয়, ভোট জালিয়াতির অভিযোগ বিরোধীদের শাহজালাল তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে সংক্ষিপ্ত তালিকায় চার ইউরোপে চীনের বাণিজ্যিক আধিপত্য, প্রতিদিন বাড়ছে বিশাল বাণিজ্য ঘাটতি চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবল আল আমিনের ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার জিতলেন নাভি পিল্লাই
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> মতলব >> সারাদেশ
  • মতলব দক্ষিণে বর্তমান চেয়ারম্যানদের কাছেই নৌকা
  • মতলব দক্ষিণে বর্তমান চেয়ারম্যানদের কাছেই নৌকা

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলার চারটি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান দেরকেই পুনরায় দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

    দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় নির্বাচনের মনোনয়ন বোর্ডের সভা ২৫ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম বিভাগে ইউনিয়ন পরিষদে মনোনয়ন নিয়ে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত গ্রহণ এর একদিন পর মঙ্গলবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার চারটি ইউনিয়নে দলীয় প্রতীক পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

    জানা যায়, উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে নায়েরগাঁও উত্তর ইউনিয়নে মিজানুর রহমান সেলিম, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আব্দুস সালাম মৃধা মামুন, উপাদী উত্তর ইউনিয়নের শহীদুল্লাহ প্রধান এবং উপাধি দক্ষিণ ইউনিয়নের গোলাম মোস্তফাকে পুনরায় দলীয় মনোনয়ন প্রদান করা হয়।

    উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তৃতীয় দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে উপজেলার চারটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭৯ হাজার ১শত ৪৭ জন। যার মধ্যে নায়েরগাঁও উত্তর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৩শত ২১ জন ( পুরুষ ৮,১২৮ এবং নারী ৮,১৯৩)। নায়েরগাঁও দক্ষিনে মোট ভোটার ২০ হাজার ৮শত ৯৩ ( পুরুষ ১০,৬৪৪ এবং নারী ১০,২৪৯)। উপাদী উত্তর ইউনিয়নের মোট ভোটার ২২ হাজার ৫শত ৬০ জন ( পুরুষ ১১,৬৫৩ এবং নারী ১০,৯০৭)। উপাদী দক্ষিণ ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৩শত ৭৩ জন (পুরুষ ১০,২৯২ এবং নারী ৯,০৮১)।

    তফসিল অনুসারে আগামী ২ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র ক্রয় এবং জমা প্রদান করা যাবে। ৪ নভেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ১১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ভোটগ্রহণ ২৮ নভেম্বর।

    আরও পড়ুন

    বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২
    চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবল আল আমিনের
    নিজ জন্মভূমিতেই উপেক্ষিত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ
    দুর্গোৎসবকে সম্প্রীতির বার্তার মাধ্যম করতে চান চট্টগ্রামের জেলা প্রশাসক
    মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল
    সাংবাদিক কামাল পারভেজকে হুমকি: বগার বিচার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
    চট্টগ্রাম আদালতে নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি
    সেন্টমার্টিনে ৪২ কোটির মাদক ফেলে মিয়ানমারের দিকে পালিয়েছে পাচারকারীরা