
সমির ভাট্রাচার্য্য :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন কে এম ইশমাম । তিনি ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ১২ টায় যোগদান করেন।
এ সময় নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা
কে এম ইশমামকে
ফুল দিয়ে শুভেচ্ছা জানান মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার ভূমি মুমতাহিনা পৃথৃলা ।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা ভূমি সার্ভেয়ার জাহাঙ্গীর আলম, ভূমি অফিসার ফরিদ আহমেদ,ও সোহাগ উপস্থিত ছিলেন ।
নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন ।
ক্যাপশনঃ মতলব দক্ষিনে নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা কে এম ইশমামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকারী কমিশনার ভূমি মুমতাহিনা পৃথুলা ।
