• প্রচ্ছদ
  • আইন-আদালত
  • সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
  • সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    রাজধানীর পল্লবী থানার এক মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার (১২ অক্টোবর) বিচারক দিদারুল আলম শুনানি শেষে এই আদেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)। এর আগে রোববার গভীর রাতে রাজধানীর পল্লবী ও বনানী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে। সরকারবিরোধী চক্রান্ত, সহিংস উসকানি, অবৈধ অর্থায়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে পল্লবী থানার মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সাবেক দুই সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের স্বপক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মুনসুর রিপন জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করলেও বিচারক তা নামঞ্জুর করেন। রাষ্ট্র পক্ষে অ্যাডভোকেট হারুন অর রশিদ রিমান্ডে নেয়ার যৌক্তিকতা তুলে ধরেন।

    তদন্তকারী কর্মকর্তার ভাষ্যমতে, আসামিরা পল্লবীতে একটি বাসায় অবস্থান করে ‘Bangladesh Awami League Supporters Alpha # ১’ এবং ‘BBM Transparency’ নামক হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও সহিংস উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচার করছিলেন। এছাড়া ‘Unity Care’ ও ‘Public Parliament’ প্ল্যাটফর্ম ব্যবহার করে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগসাজশে আওয়ামী লীগের পুনরুত্থান ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন তারা। পাশাপাশি ‘কালআজকাল.কম’ নামক ফেসবুক পেজের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া ‘কালআজকাল.কম’ নামে ফেসবুক পেজ ব্যবহারের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে আসছিলেন তারা।

    তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, ২০১৮ সালে একটি গোলটেবিল বৈঠকে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রদর্শন করে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ গঠন করেন তারা। পরে এর আওতায় ১০১ সদস্যের কমিটিও তৈরি করা হয়। পুলিশ জানিয়েছে, আসামিদের সাথে দেশি ও বিদেশি গোয়েন্দা সংস্থার যোগাযোগের তথ্য তাদের হাতে রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং অবৈধ অর্থায়নের অভিযোগেও তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    আরও পড়ুন

    বিমানবন্দরে সোনা পাচার: আদালতে স্বীকারোক্তি দিলেন দুই কর্মী
    লক্ষ্মীপুরে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
    সীতাকুণ্ডের মঞ্জুর আহমেদ মৃত্যু মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি
    নিরাপত্তা নিয়ে শঙ্কিত জিয়াউল আহসান
    কর্ণফুলীতে মানসিক প্রতিবন্ধী তরুণের রহস্যজনক মৃত্যু, বাবা আটক
    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার