শিরোনাম
প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমিতে পঞ্চম শ্রেণির বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আবেগঘন পরিবেশ
  • স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমিতে পঞ্চম শ্রেণির বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আবেগঘন পরিবেশ

    ধনাগোদা বার্তা.

    চাঁদপুরের মতলব দক্ষিণে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমিতে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে অনুষ্ঠিত হলো দোয়া ও বিদায়ী উপহার বিতরণ অনুষ্ঠান। সাত বছরের দীর্ঘ পথচলার পর শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায় শেষ হওয়ায় পুরো ক্যাম্পাসজুড়ে ছিল মিশ্র অনুভূতির আবহ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফুল জাহান শাওলিন। সিনিয়র শিক্ষক মঞ্জুরা তানিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি ফারুক আহমেদ বাদল। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের আগামী দিনের পথচলায় আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও মানবিকতার মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শামসুন্নাহার হাইস্কুলের প্রধান শিক্ষক আবু সাঈদ মিয়া। তিনি শিক্ষার্থীদের পরবর্তী ধাপে সাফল্যের জন্য প্রস্তুত হতে এবং সময়ের সঠিক ব্যবহার করতে উদ্বুদ্ধ করেন। আরও বক্তব্য রাখেন একাডেমির অধ্যক্ষ রাধেশ্যাম মণ্ডল, সিনিয়র শিক্ষক ফরহাদ হোসেন এবং শিক্ষক বিবি মরিয়া (লিজা)। সবাই শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইফাত এবং গীতা পাঠ করেন ঐশী। পঞ্চম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সালমা মুশফিকা এবং একাডেমির শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ফাইদা ইসলাম। পরে দোয়া পরিচালিত হয় শিক্ষার্থীদের শিক্ষাজীবন, সুস্বাস্থ্য ও সফলতার জন্য। দোয়া শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে বিদায়ী উপহার তুলে দেন।

    অনুষ্ঠানে একাডেমির সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকমণ্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুধীজন এবং কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের অনেকে আবেগাপ্লুত হয়ে তাদের শিক্ষাজীবনের স্মৃতি স্মরণ করে শিক্ষক-বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    শেষে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির এ আয়োজন শিক্ষার্থীদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে বলে অভিভাবকরা মন্তব্য করেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)