শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • Uncategorized >> চাঁদপুর >> মতলব
  • স্বেচ্ছাসেবী সংগঠন “ফ্রেন্ডস জোন সোসাইটি”র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা অনুষ্ঠিত
  • স্বেচ্ছাসেবী সংগঠন “ফ্রেন্ডস জোন সোসাইটি”র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা অনুষ্ঠিত

    ধনাগোদা বার্তা.

    ঝাঁকজমকভাবে ফ্রেন্ডস্ জোন সোসাইটি’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা অনুষ্ঠান উদযাপিত হয়েছে। “বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে, উৎসর্গে উদ্ভাসিত হোক মনুষ্যত্ব” এই স্লোগানকে ধারণ করে আজ ৪ আগস্ট বৃহস্পতিবার মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে সকল স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাঁকজমক ভাবে এ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

     

    সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

     

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা আইনুন্নাহার কাদ্রি, অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন, মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) মোঃ হারুনুর রশিদ, শিক্ষা উদ্যোক্তা ও আশ্বিণপুর হাই স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ আশরাফুল জাহান শাওলিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম কিবরিয়া সবুজ প্রমুখ।

     

    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, “সমাজ বিনির্মানে শুধু সামাজিক কাজ নয় বিভিন্ন অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাশাপাশি জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলেই মতলবসহ বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে উজ্জ্বল হবে।

     

    উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ সানজিদ মজুমদার।

     

    আলোচনা শেষে করোনাকালীন সময়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবীদের ক্রেস্ট প্রদান করা হয় এবং অত্র সংগঠনের টপ কন্ট্রিবিউটার ও সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা স্মারক উপহার হিসেবে প্রদান করা হয়।

    পরে সকলের উপস্থিতিতে “সোসাইটিয়ান স্বাবলম্বী প্রজেক্ট-০১” এ একজন অসহায় জীবন যোদ্ধাকে একটি দোকান করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।

     

     

     

     

    আরও পড়ুন

    ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া
    জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন
    কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক
    মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮
    মতলব উত্তর ছেংগারচর পৌর পাঠাগার উদ্বোধন করলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান
    পশ্চিম ফতেপুর ইউনিয়ন গোয়াল ভাওর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় কোরানের পাখিদের নিয়ে দুপুরের খাবার খেলেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী
    কালীগঞ্জের বিষ্ণুপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সিরাজিয়া পারভেজ টুটুল,চাইলেন দোয়া ও আশীর্বাদ
    স্বল্প আয়েও কীভাবে সুখী জীবন কাটানো যায়, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া