শিরোনাম
উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • ২৩ বছর ইমামতি করে মুসল্লিদের কাছ থেকে মোটরসাইকেল উপহার পেলেন ইমাম সাহেব
  • ২৩ বছর ইমামতি করে মুসল্লিদের কাছ থেকে মোটরসাইকেল উপহার পেলেন ইমাম সাহেব

    ধনাগোদা বার্তা.

    মোঃ হোসেন গাজী।।

    দীর্ঘ ২৩ বছর ধরে এলাকার মসজিদে ইমামতি করে আসছেন তিনি। নীরব নিষ্ঠা আর দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ এবার মুসল্লিদের পক্ষ থেকে পেলেন একটি মোটরসাইকেল উপহার।
    চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দা ইউনিয়নের দক্ষিণ বাখরপুর বায়তুস সালাম জামে মসজিদ-এ দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে ইমামতি করছেন ইমাম সাহেব মাওলানা মোঃ জহিরুল ইসলাম। মসজিদ পরিচালনা ও মুসল্লিদের ধর্মীয় জীবনে দিকনির্দেশনা দিতে গিয়ে তিনি নিজেকে উৎসর্গ করেছেন।

    তাঁর এই দীর্ঘদিনের সেবার স্বীকৃতিস্বরূপ দুবাই প্রবাসী সবুজ মিজির উদ্যোগে স্থানীয় মুসল্লিরা যৌথভাবে অর্থ সংগ্রহ করে তাঁকে একটি মোটরসাইকেল উপহার দেন। শুক্রবার ২৬ সেপ্টেম্বর জুমার নামাজের পর মসজিদ কমিটির সভাপতি মোক্তার আহমদ মাস্টারসহ ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ইমাম সাহেবের হাতে মোটরসাইকেলের চাবি হস্তান্তর করা হয়। মোটরসাইকেল উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে ইমাম সাহেব বলেন, “মুসল্লিদের এই ভালোবাসা আমাকে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে উৎসাহ দেবে।”

    এলাকাবাসী জানান, ইমাম সাহেব শুধু ইমামতিই করেননি; পাশাপাশি এলাকার তরুণদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ শেখাতেও তিনি সক্রিয় ছিলেন। তাই এই সম্মাননা তাঁকে দেওয়া হয়েছে কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে।

    এমন উদ্যোগ শুধু একজন ইমামের অবদানকেই স্বীকৃতি দেয় না; সমাজে সৎ ও নিষ্ঠাবানদের প্রতি কৃতজ্ঞতার সংস্কৃতিও গড়ে তোলে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,