শিরোনাম
নাটোরে শাকিল হত্যায় আরও দুইজনকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ রোববার নতুন পোশাক শ্রমিক মজুরি বোর্ড গঠন করবেন শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: ব্যাখ্যা দিল সরকার যুক্তরাজ্য বিএনপির নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন দুই সংসদ সদস্য মুল্ডার ও রিকেলটনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সামনে ২৮৮ রানের লক্ষ্য নোয়াখালীর হাতিয়ায় হাতকড়াসহ অভিযোগে জড়িত ব্যক্তি ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের মুখে দুই ব্যক্তি অপহৃত, একজনের মৃত্যু বিমানবন্দরে পাখির আঘাত ঠেকাতে বিশেষ উদ্যোগ বেবিচকের কুমিল্লায় প্রায় ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • আমেরিকা প্রবাসী নূরুল ইসলাম মিলন এবং তার বন্ধুদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
  • আমেরিকা প্রবাসী নূরুল ইসলাম মিলন এবং তার বন্ধুদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    ধনাগোদা বার্তা.

     

    মোঃ হোসেন গাজী।।

    চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়নের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী মোঃ নূরুল ইসলাম মিলন এবং তার বন্ধুদের উদ্যোগে গ্রামের গরীব, অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১১ মার্চ মঙ্গলবার দুপুরে বালিয়া দিঘীরপাড় মরহুম হাজী মো: ইব্রাহিম গাজী বাড়ির তাহেরা মঞ্জিল মাঠে এই বিতরন কাজ অনুষ্ঠিত হয় হয়।

    এসময় ২ শতাধিকের অধিক পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের উপহার ইফতার সামগ্রী তুলে দেয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিলো চিনি চিড়া, মুড়ি, ডাল, তেল পেঁয়াজ, আলু, খেজুর সহ ৯ প্রকারের খাদ্যপণ্য।

    ইফতার সামগ্রী বিতরণ পূর্বক টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে আমেরিকা প্রবাসী মোঃ নূরুল ইসলাম মিলন বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি এবং সিয়াম সাধনার মাস। এ মাসের এবাদত এবং দান-সদকা অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি সওয়াব পাওয়া যায়। তাই আমাদের সবারই উচিত মহান আল্লাহর এবাদত বন্দেগীর পাশাপাশি নিজ এলাকার প্রতিবেশী অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। আমাদের চারপাশে এমন অসংখ্য মানুষ রয়েছে যারা লোক লজ্জায় কারো কাছে হাত পাততে পারেন না। এইসব অসচ্ছল দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো আমাদের এই চেষ্টা ।

    তিনি আরো বলেন, প্রতিবছর আমার এলাকার নিম্ন মধ্যবিত্তদের পাশাপাশি গরিব অসহায় মানুষদের জন্য ইফতার বাজার দিয়ে থাকি। এবারও আমরা ২০০ এর অধিক পরিবারকে ইফতারের বাজার উপহার দিতে পেরেছি। আমার এই ক্ষুদ্র উদ্যোগে আমার অনেক প্রবাসী বন্ধু সহযোগিতা করেছেন। তাদেরসহ যারা এ উদ্যোগটি বাস্তবায়ন করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    ইফতার বিতরণ কার্যক্রম সমন্বয় করেন, আমেরিকা প্রবাসী মোঃ নূরুল ইসলাম মিলনের ভাই ইসমাইল হোসেন গাজী (তপন মেম্বার), মোঃ নজরুল ইসলাম, মোঃ ফয়সাল হাবিব (মামুন), ভগ্নিপতি মনসুর পাটোয়ারী, ভাতিজা জুয়েল গাজী,মো:মহসিন হোসেন, নূরে আলম।এসময় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,