শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • আশাশুনিতে দুর্বৃত্তদের হামলায় একই পরিবারের তিনজন আহত,স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ
  • আশাশুনিতে দুর্বৃত্তদের হামলায় একই পরিবারের তিনজন আহত,স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ

    ধনাগোদা বার্তা.

     

    শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো।

    সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার উত্তর গোদাড়া গ্রামে প্রকাশ্য দিবালোকে এক দুর্বৃত্ত হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা বসতবাড়িতে ঢুকে মারপিট, লুটপাট এবং শ্লীলতাহানির মতো ভয়াবহ ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে।

    আহত পলাশ কুমার মন্ডল (৪২), পিতা মৃত দুলাল চন্দ্র মন্ডল জানান, গত ১৮ জুলাই বেলা আনুমানিক ১২টার দিকে স্থানীয় ছোট ভাই ভরত কুমার মন্ডল (৩৭) ও আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি দলবদ্ধ হয়ে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা ধারালো দা, লোহার রড, জিআই পাইপ ও বাঁশের লাঠি দিয়ে পলাশ ও তার স্ত্রী তপতী মন্ডলকে এলোপাতাড়ি মারধর করে।পলাশ জানান, হামলাকারীরা প্রথমে তাকে লক্ষ্য করে প্রাণঘাতী কোপ দেয়, যার ফলে তার শরীরে গুরুতর জখম হয় ও হাড় ভেঙে যায়। স্ত্রী বাধা দিতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। এসময় তার স্ত্রীর গলা থেকে আনুমানিক ৮৫ হাজার টাকা মূল্যের আট আনার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়।

    এছাড়াও অভিযুক্তরা বাড়ির আসবাবপত্র ভাংচুর করে প্রায় ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত পলাশ নরুলকে স্থানীয়দের সহায়তায় আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয় এবং তার স্ত্রী স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন। এই বিষয়ে থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

    এ বিষয়ে অভিযুক্ত ভরত কুমার মন্ডল এর ব্যবহৃত 01775-880742 মোবাইল ফোনে যোগাযোগ করলে নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,