শিরোনাম
ভোটের দুদিন আগে আদালতে আটকে গেল বাংলাদেশ সোসাইটির নির্বাচন সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে পিতা-কন্যাসহ নিহত ২ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় তলব উত্তর প্রদেশে গরু পাচার বিরোধী অভিযানে পুলিশের গুলিতে শত হোয়াইট হাউস: মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে সৌদিতে আরামকো তেল স্থাপনায় ড্রোন হামলা: নিহত ২ জর্ডানে গির্জায় সশস্ত্র হামলায় অন্তত ১৭ জনের হতাহতের ঘটনা চট্টগ্রামে ক্রিয়েটিভ আইটির ভিডিও এডিটিং কোর্সের ব্যাচ সমাপনী কক্সবাজারে ফের হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন পর্যটকরা রৌমারীতে ভাতিজার হামলায় চাচি নিহত, আহত ৩
  • প্রচ্ছদ
  • খুলনা বিভাগ
  • কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উন্নত গ্রামীণ জীবনযাপনের সুযোগ সৃষ্টি করতে হবে – উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী
  • কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উন্নত গ্রামীণ জীবনযাপনের সুযোগ সৃষ্টি করতে হবে – উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন,স্টাফ রিপোর্টার:বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ৫০ তম জাতীয় সমবায় দিবস। শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে প্রথমে বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্বর থেকে সড়ক প্রদক্ষিন করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা খান তৈয়েবুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ দেহেদী। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন যে, বাংলাদেশ হবে আত্মনির্ভরশীল ও স্বনির্ভর রাষ্ট্র গঠনের। আজ আমরা পিছিয়ে যাচ্ছি কেনো? আমাদেকে আত্মপ্রত্যয়ী হতে হবে, উদ্ভাবনী ও উদ্যোক্তা হয়ে প্রতিষ্ঠিত হতে হবে। সমবায়ীদের গ্রাহক সেবার মান বাড়াতে হবে , তবে গ্রাহকদের নিকট থেকে অধিক সূদ নিয়ে শোষন করে নয়। তিনি আরও বলেন এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি। গ্রামের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে উন্নত গ্রামীণ জীবন যাপনের সুযোগ ও গ্রাম থেকে শহরমুখী জনস্রোত কমাতে এ প্রকল্প ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কর্মী, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করে বাদাম বিক্রেতার উচ্ছ্বাস
    তেরখাদায় নারীকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার
    প্রভাবশালী অপরাধীদের ছাড় নয়, হুঁশিয়ারি আইনমন্ত্রীর
    ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরবাড়িতে জামাইয়ের প্রাণহানি
    সুন্দরবনে চার জেলে উদ্ধার, জিম্মি আরও ১৭ জন
    শিক্ষার্থী নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ: মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে
    কালিগঞ্জ বিষ্ণুপুরে সড়ক সংষ্কার করলেন নব-নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম” 
    কা‌লিগ‌ঞ্জে ডা. আঃ ওহাব এর উদ্যোগে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত”