শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত

    ধনাগোদা বার্তা.

     

    শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর শতবর্ষ পূর্তি উদ্‌যাপন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে গঠিত এডহক কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম-এর সভাপতিত্বে এবং সিনিয়র প্রভাষক আনিছুর রহমান-এর সঞ্চালনায় পরামর্শ সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

    সভায় প্রধান অতিথির বক্তব্যে এডহক কমিটির সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি শেখ নাজমুল হোসেন বলেন,”একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতবর্ষ পূর্তি শুধু সময়ের সাক্ষী নয়, এটি একটি জাতির জ্ঞান ও মূল্যবোধের ধারাবাহিক অগ্রগতির প্রতীক।”

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুশুলিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন।সভায় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রমেশ চন্দ্র বিশ্বাস,প্রাক্তন প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়, প্রাক্তন ছাত্র কাজী হুমায়ুন কবির ডাবলু, প্রাক্তন ছাত্র ও সহকারি শিক্ষক কাজী সাইফুল্লাহ, ইমরুল কায়েস নয়ন,অ্যাডভোকেট কাজী শাহনাজ, কাজী মিজানুর রহমান, বিষ্ণুপুর পি.কে.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাধেশ্যাম বিশ্বাস,শ্রীকলা মহিলা মাদ্রাসার শিক্ষক অনাথ বন্ধু, কাজী ওয়ালিদ মাহমুদ শান্ত, কাজী শরিফুল ইসলাম, কাজী তৌহিদ হাসান এবং দীপঙ্কর সরদার, কামরুল ইসলাম প্রমুখ।

    সভায় শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে গৃহীত কর্মসূচিসমূহ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনায় বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস সংরক্ষণ, প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ততা, সাংস্কৃতিক আয়োজন ও প্রকাশনা কর্মসূচি গ্রহণের প্রস্তাব উঠে আসে।শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে এ আয়োজন বিদ্যালয়টির শত বছরের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গর্বের ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে—এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,