শিরোনাম
পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী?
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জের বিষ্ণুপুরে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ
  • কালিগঞ্জের বিষ্ণুপুরে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ

    ধনাগোদা বার্তা.

    কালিগঞ্জ প্রতিনিধিঃ
    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামে পৈতৃক সম্পত্তি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় মৃত আনোয়ার উদ্দিন ঢালীর ছেলে আব্দুল খালেক ঢালী লাঠিয়াল বাহিনী নিয়ে একই গ্রামের আনছার উদ্দিন ঢালীর দীর্ঘদিনের ভোগদখলকৃত জমি দখল করে নিয়েছেন।
    বুধবার (০১ অক্টোবর) সকালে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, জমির বন্টননামা অনুযায়ী সাবেক দাগ ৭৩৮ ও হাল দাগ ৬৮০ নম্বরে মোট ৫১ শতক জমির মধ্যে পুকুরপাড়ের ২৪ শতাংশ জমি গত ৪০ বছর ধরে ভোগ দখল করে আসছিলেন আনছার উদ্দিন ঢালী। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে হঠাৎ করে আব্দুল খালেক ঢালী তার সহযোগীদের নিয়ে ওই জমি ঘেরাও করে বাঁশ ও টিনের বেড়া দিয়ে দখল করে নেয়।

    স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আনছার উদ্দিন ঢালী দাবি করেন, জমিটি পৈতৃক সূত্রে তার ভোগদখলে ছিল এবং তিনি নিয়মিতভাবে তা ব্যবহার করে আসছিলেন। কিন্তু প্রতিপক্ষ জোরপূর্বক তার সম্পত্তি দখল করে নিয়েছে।

    এদিকে, অভিযুক্ত আব্দুল খালেক ঢালীর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে (০১৭৩৪০৩০২৫৯) যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

    এ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে এবং তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,