শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে অবৈধ বালুর ব্যবসা: ডাম্পারের দাপটে রাস্তাঘাট বেহাল, জনদুর্ভোগ চরমে
  • কালিগঞ্জে অবৈধ বালুর ব্যবসা: ডাম্পারের দাপটে রাস্তাঘাট বেহাল, জনদুর্ভোগ চরমে

    ধনাগোদা বার্তা.

     

    শিমুল হোসেন,কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।

    সাতক্ষীরার কালিগঞ্জে অবৈধ বালুর ব্যবসা আর ডাম্পারের দাপটে রাস্তাঘাটের বেহালদশা, জনদুর্ভোগ চরমে। কথিত ব্যবসায়ীরা বললেন সব ম্যানেজ করেই ব্যবসা করছি। প্রশাসন বলছে অভিযোগ পাইলে ব্যবস্থা নেওয়া হবে।সরেজমিন ও অভিযোগ সূত্রে জানাগেছে, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর এলাকায় নদী ভরাট করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির কার্যক্রম চালাচ্ছে দেদারছে। এসব বালু পরিবহনের জন্য ব্যবহৃত ডাম্পার, ট্রোলী আর বাংলা ট্রাক গাড়ির কারণে এলাকার রাস্তাঘাট বেহাল দশায় পরিণত হয়েছে এবং রাস্তা দিয়ে কোমলমতি ছাত্রছাত্রীরা সহ কয়েকটি স্কুল প্রতিষ্ঠান আছে কিন্তু তাদের চলাচলের কোন নিরাপত্তা নেই,এতেকরে চরম ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারী যাত্রী সাধারণসহ স্থানীয় বাসিন্দারা।

    বৃহস্পতিবার বার (১৬ জুলাই-২৫) বেলা ১১টায় এলাকায় চলাচলকারী শত শত পথচারী ক্ষোভে ফেটে পড়েছেন। তারা অভিযোগ করেন, কালিকাপুর গ্রামের মৃত: মোজাম ঢালীর ছেলে মো. হাবিবুর রহমান (হাবিবার), সাত্তার গাজীর ছেলে মো. ইয়াসিন আলী গাজী, আব্দুল মালেক ঢালীর ছেলে আওয়ামী লীগের দোসর বলে পরিচিত আব্দুল মান্নান ঢালী এবং আরেক দোসর মৃত ফজলে গাজীর ছেলে মনিরুল ইসলাম গাজী, এরা নদী ভরাট করে অবৈধ বালু ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত দীর্ঘদিন।

    স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকদিন আগেই এই ডাম্পার গাড়ির চাপায় কালিকাপুর এলাকার এক পথচারীর মর্মান্তিক মৃত্যু ঘটে। তবে এ ঘটনায় এখনো কোনো বিচার বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি, যা নিয়ে এলাকায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বলতে গেলে তারা স্পষ্টভাবে বলেন, “আমরা প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের নেতাদের ম্যানেজ করেই এই ব্যবসা চালাচ্ছি। এটা নিয়ে আপনাদের কী সমস্যা? কিছু করতে চাইলে করেন, আমাদের ব্যবসা আমরা ঠিকই ব্যবসা চালায়ে যাবো।”

    এ প্রসঙ্গে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এর সাথে কথা হলে তিনি জানান, “ বালু উত্তলনের বিষয়টি আমাকে এখনো কেউ সরাসরি জানায়নি বা অভিযোগ করেনি। তবে তদন্ত করে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ বালু ব্যবসার কোনো সরকারি অনুমোদন নেই। তারা বলেন, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে এ কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে। সেই সাথে অনেক জনগুরুত্বপূর্ণ সড়কসহ শাখা রাস্তাগুলোও ব্যাপক খতিরমুখে পড়েছে। আশু প্রয়োজন অবৈধ বালুর ব্যবসায়ীমহলকে আইনের আওতায় আনা।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,