শিরোনাম
পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
  • কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

    ধনাগোদা বার্তা.

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
    দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন,মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
    মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।
    দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি ও সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে, সহ-সভাপতি এ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হাসান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ,উপজেলা বিআরডিপি চেয়ারম্যান লুৎফর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,শিক্ষক কণিকা সরকার ও জলবায়ু কর্মী মারুফ হাসান প্রমুখ।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে প্রশাসন, গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তারা তরুণ প্রজন্মকে নৈতিকতার পথ অনুসরণ করে ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
    এসময় উপজেলা বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,