শিরোনাম
আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায়
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে ইউএনও অনুজা মণ্ডলের মানবিক উদ্যোগে তারালী মোড়ে সড়ক সংস্কার
  • কালিগঞ্জে ইউএনও অনুজা মণ্ডলের মানবিক উদ্যোগে তারালী মোড়ে সড়ক সংস্কার

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাঁকশিয়ালী ব্রিজ সংলগ্ন তারালী মোড় দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ ও অসুস্থ রোগীদের চলাচলের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে সেই দুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে এগিয়ে এলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের অর্থায়নে এবং ইউএনও অনুজা মণ্ডলের সার্বিক তত্ত্বাবধানে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের কাজ সম্পন্ন হয়। এতে বহুদিনের ভাঙাচোরা রাস্তাটি সাময়িকভাবে চলাচলযোগ্য হয়ে ওঠে, ফলে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী ও পথযাত্রীরা জানান,তারালী মোড় দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও অসুস্থ রোগী যাতায়াত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে।দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি ইউএনওর নজরে আসার পর তিনি বিলম্ব না করে নিজের তত্ত্বাবধানে সড়কটি সংস্কারের পদক্ষেপ নেন। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “ইউএনও ম্যাডামের উদ্যোগে এখন মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে। তিনি সত্যিই একজন মানবিক প্রশাসক।” এ প্রসঙ্গে ইউএনও অনুজা মণ্ডল বলেন, “মানুষের ভোগান্তি কমানোই প্রশাসনের কাজ। স্থানীয়দের কষ্টের কথা জানার পর আমি দ্রুত উদ্যোগ নিয়েছি। স্থায়ী সংস্কারের বিষয়েও আমরা পদক্ষেপ নিচ্ছি। “মানবিক ও দূরদর্শী নেতৃত্বের এই উদাহরণে কালিগঞ্জের সাধারণ মানুষ ইউএনও অনুজা মণ্ডলের প্রশংসায় পঞ্চমুখ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,