শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে কুশলিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার প্রথম ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত
  • কালিগঞ্জে কুশলিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার প্রথম ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত

    ধনাগোদা বার্তা.

     

    শিমুল হোসেন, ব্যুরো চীফ, কালিগঞ্জ (সাতক্ষীরা)

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুশলিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ২০২৫। রবিবার (৮ জুন) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই মিলনমেলায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সুপার মাওলানা আব্দুল মোমেন। রিইউনিয়ন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. ইয়াসিনুজ্জামান অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দিন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী একান্ত সচিব মুহাম্মদ মাহবুব আলম।এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আলহাজ্ব মো. গিয়াস উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. রওশান আলী, বালিয়াডাঙ্গা মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আজিজুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, রিইউনিয়ন কমিটির আহ্বায়ক মো. নাহিদ হোসেন, মুখ্য সমন্বয়ক মো. জাকারিয়া হোসাইন, অর্থ বিভাগ সমন্বয়ক ডা.এস.এম. আসাদুল্লাহ,পুরস্কার বিভাগ সমন্বয়ক আবু রায়হান, প্রকাশনা বিভাগের মাসুম বিল্লাহ,কামরুল ইসলাম সহ আরও অনেকে।

    অনুষ্ঠানটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রিইউনিয়ন বাস্তবায়ন কমিটির সদস্যরা।অনুষ্ঠানজুড়ে ছিল আবেগ,স্মৃতি,আনন্দ ও সৌহার্দ্যের এক অপূর্ব মিলনমেলা ।উল্লেখ্য, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত কুশলিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা কালিগঞ্জ উপজেলার অন্যতম সেরা ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,