শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে জমি দখল ও জাল ওয়ারিশ সনদে নামজারির অভিযোগ।
  • কালিগঞ্জে জমি দখল ও জাল ওয়ারিশ সনদে নামজারির অভিযোগ।

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন,কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর মৌজায় জমি দখল ও জাল ওয়ারিশ কায়েম সনদের মাধ্যমে নামজারি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সীতা রানী ঘোষ প্রজাস্বত্ব আইনের ১৫০ ধারা মতে তিনটি নামজারি কেস বাতিলের আবেদন করেছেন কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে।

    অভিযোগ সূত্রে জানা যায়, মৃত বিমল চন্দ্র ঘোষের স্ত্রী সীতা রানী ঘোষের স্বামী জীবদ্দশায় নিজ নামে ও পুত্রদের নামে জমিজমা ক্রয় করেন। স্বামীর মৃত্যুর পর বড় ছেলে দেবদাস ঘোষ জমিজমার কাগজপত্র দেখাশোনা করতেন। হঠাৎ তাঁর মৃত্যু হলে, স্ত্রী শ্যামলী রানী ঘোষ প্রতারণার আশ্রয় নিয়ে জমির সব কাগজপত্র নিজের দখলে নেন এবং জাল ওয়ারিশ সনদপত্র তৈরি করে নিজের নামে রেকর্ড করেন। শুধু তাই নয়, তিনি উক্ত জমির কিছু অংশ অন্যত্র হস্তান্তরও করেছেন।

    বাদীর অভিযোগ,শ্যামলী রানী ঘোষ ছাড়াও কৃষ্ণনগর গ্রামের রওশন আলী কাগুচী,হাফিজুর ইসলাম ও সিদ্দিকুল ইসলাম একত্র হয়ে ষড়যন্ত্রমূলকভাবে নামজারির প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এ প্রেক্ষিতে বাদী কালিগঞ্জ ভূমি অফিসের ২৩৯২/২০২৪-২৫, ১১৯৬৬/ ২০২৪-২৫ ও ১০৫৪৯ /২০২৪-২৫ নং নামজারি কেস বাতিলের আবেদন করেছেন। সীতা রানী ঘোষ বলেন, “আমার পুত্রবধূ শ্যামলী রানী ঘোষসহ কিছু প্রভাবশালী ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে আমার স্বামীর সম্পত্তি দখল করতে চাইছে। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি।”

    এ বিষয়ে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভিন বলেন, “জমি দখল ও জাল ওয়ারিশ সনদের মাধ্যমে নামজারির অভিযোগটি সত্য বলে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শ্যামলী রানী ঘোষ, রওশন আলী কাগুচী, হাফিজুর ইসলাম ও সিদ্দিকুল ইসলামকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি। গ্রামবাসীর শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে আমি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,