শিরোনাম
আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায়
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ, মোবাইল কোর্টে ৬০ হাজার টাকা জরিমানা আদায়
  • কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ, মোবাইল কোর্টে ৬০ হাজার টাকা জরিমানা আদায়

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো চীফ:

    সাতক্ষীরার কালিগঞ্জে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে বাল্যবিবাহটি বন্ধ করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খাঁন।
    নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, উজিরপুর গ্রামের মনিরুল ইসলাম সরদারের কন্যা হুমাইরা আঞ্জু মনিরা (১৩) এর সঙ্গে যশোর জেলার কেশবপুর উপজেলার ব্রজকাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল রাফি (১৯) এর বিয়ে সম্পাদনের প্রস্তুতি চলছিল। বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খাঁন তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহটি বন্ধ করেন। আদালত বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৯ ধারার আওতায় কন্যা পক্ষে
    ২০ হাজার টাকা এবং বরপক্ষ ৪০ হাজার টাকা উভয়পক্ষ মোট ৬০ হাজার টাকা জরিমানা প্রদান করেন এবং মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বিবাহ না করার নির্দেশ দেন। এ সময় উভয়পক্ষের অভিভাবক মুচলেকা স্বাক্ষর করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দেন।অভিযান পরিচালনাকালে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করে বলেন—“মাইনুল ইসলাম খাঁনের মতো সাহসী ও মানবিক কর্মকর্তারাই সমাজে পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেন। তাঁর তৎপরতায় অনেক পরিবার এখন সচেতন হচ্ছে।” এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খাঁন বলেন,“ বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি। আইনের প্রয়োগের পাশাপাশি আমরা সবাইকে সচেতন করতে চাই। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এই দৃঢ় ও সময়োপযোগী পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও প্রশংসা ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন— এটি শুধু একটি বাল্যবিবাহ রোধ নয়, বরং মানবিক ও নৈতিক সমাজ গঠনের এক উজ্জ্বল উদাহরণ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,