শিরোনাম
সাংবাদিকদের পেটানোর হুমকি: এনায়েতুল্লাহ আব্বাসিকে ৭ দিনের আল্টিমেটাম আওয়ামী লীগকে ফেরাতে বিএনপি সব করছে: নাহিদ ইসলাম ঈশ্বরগঞ্জে অভিযোগে জড়িত ব্যক্তি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২ ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্যাস সংকটে আবারো বন্ধ যমুনা সার কারখানা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সংস্কার এজেন্ডা বাস্তবায়নে বিএনপি অনীহা দেখাচ্ছে, অভিযোগ এনসিপি নেতার এলপিজির বাড়তি দাম: আবারও দাম বাড়ানোর আবেদন ব্যবসায়ীদের বহরে নতুন এ৩২১এলআর উড়োজাহাজ যুক্ত করছে কাতার এয়ারওয়েজ মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের কড়া সমালোচনা করলেন বারাক ওবামা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপি নেতা’র সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপি নেতা’র সংবাদ সম্মেলন

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতাক্ষীরা) প্রতিনিধিঃ

    কালিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, হয়রানি ও জমি দখলের চেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা রেজাউল ইসলাম।বুধবার (১ জুলাই-২৬) বেলা ১১ টার সময়ে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের হরিখালী গ্রামের বাসিন্দা রেজাউল ইসলাম।লিখিত বক্তব্যে রেজাউল ইসলামের ছেলে আবু হাসান রানা বলেন হরিখালী মৌজার জমি নিয়ে ধুরন্ধর মামুন আল ইমরান ও তার পিতা আব্দুল হান্নানসহ কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ২৭ মে প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করলে তারা বাঁধা দেন। এ সময়ে তার পরিবারের সদস্যদের মারধর ও নারী সদস্যদের শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন। তিনি আরও বলেন, বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। পরবর্তীতে প্রতিপক্ষরা তাদের বিরুদ্ধে থানায় অহেতুক মিথ্যা অভিযোগ দায়ের করে বলে তিনি দাবি করেন। থানায় তদন্ত ও একাধিক বৈঠক হলেও বিরোধের সমাধান হয়নি বলে অভিযোগ করা হয়।
    সংবাদ সম্মেলনে রেজাউল ইসলাম অভিযোগ করেন, প্রতিপক্ষ যে দাগের জমি ক্রয় করেছে, সেই জমি না নিয়ে অন্য দাগের জমির দাবি করছে। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয়ে প্রভাব খাটিয়ে গত ২৮ জুন ২০২৬ তারিখে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মাধ্যমে কালিগঞ্জ থানায় তারসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি ও অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষরা দীর্ঘদিন আওয়ামী ঘরনা রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিভিন্ন ধরনের অনিয়ম ও জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে এবং বর্তমানে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করছে।নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে রেজাউল ইসলাম বলেন, তিনি প্রায় ৪০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এই দীর্ঘ সময়ে তার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি বা অর্থ আত্মসাতের কোনো অভিযোগ কেহ দিতে পারেনি। তাই তার ও অন্য অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের পাশাপাশি নিজ নামে রেকর্ডভুক্ত সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখলের সুযোগ নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,