শিরোনাম
রাঙ্গুনিয়ায় হামলায় আহত সমাজসেবক সাইদুর রহমানের মৃত্যু ফরিদপুরে নিখোঁজ শিশুর সন্ধানে পিবিআইয়ের দীর্ঘ রাতভর অভিযান পরীক্ষাপদ্ধতি সংস্কার ও সম্মিলিত দায়বদ্ধতার: এইচএসসিতে ফলাফল বিপর্যয় ইরানে সামরিক হামলার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরাইল মিশিগানে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দিলেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য হ্যালি জাপানি শর্ত মেনে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নেত্রকোণায় শ্রেষ্ঠ যুব উদ্যোক্তা হলেন শিক্ষক ও আলেম আমিনুল ইসলাম সরকারি কাজে নতুন ঠিকাদারদের সুযোগ: আসছে পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধন প্রথম বর্ষপূর্তিতে সান ফুকুওক এয়ারওয়েজের অভাবনীয় সাফল্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে মাহি
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে রোকেয়া দিবস উপলক্ষে র‍্যালী ও পাঁচ  নারীকে সন্মাননা প্রদান
  • কালিগঞ্জে রোকেয়া দিবস উপলক্ষে র‍্যালী ও পাঁচ  নারীকে সন্মাননা প্রদান

    ধনাগোদা বার্তা.

    শেখ বদরুজামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি।

    সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে,র‍্যালী’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।এরপর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় ৫ নারীকে সন্মাননা প্রদান করা হয়।

    উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী’র সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল তিনি বলেন”মহীয়সী বেগম রোকেয়া শুধু নারী সমাজ নয় বরং সমাজের সকল মানুষকে জাগ্রত করে আলোর পথে নিয়ে এসেছিলেন,সমাজের কুসংস্কার এর শৃঙ্খল থেকে নারীকে মুক্ত করার লক্ষ্যে প্রতিনিয়ত সংগ্রাম করে যাওয়া মহীয়সী এ নারীকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করেছে।

    সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান,কালিগঞ্জ মহা-বিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু,বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম।সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম,কালিগঞ্জ উপজেলা শাখার জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন।উপজেলা সমন্বয়কারী রাকিব হোসেন, আমির হামজা ও মারুক হাসান, আবু ঈছা,লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক প্রমুখ। বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা ঘোষণা করে ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,